আজ : বুধবার ║ ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : বুধবার ║ ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ║৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ║ ২রা মহর্‌রম, ১৪৪৮ হিজরি

বেগম জিয়া কোনো দলের নয়, সমগ্র মানুষের নেত্রী : ডা. তাহের

দেশচিন্তা ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে আমার দল উৎকণ্ঠায় রয়েছে। বেগম জিয়া কোনো দলের একক সম্পদ নয়, সত্যিকারের দেশপ্রেমিক এবং আপসহীন নেত্রী হিসেবে খালেদা জিয়া গোটা দেশের সম্পদ। আমরা তার সুস্থতা কামনা করছি।

সোমবার (১ ডিসেম্বর) দুপুরে রাজধানীর গুলশানে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডা. তাহের এ কথা বলেন।

গত সপ্তাহে তার হার্টে রিং পরানো হয় এ হাসপাতালটিতে।
আগামী দিনের রাজনীতি সামলাতে সব দলের মধ্যে আরো বেশি প্রাজ্ঞতা ও ঐক্য প্রয়োজন বলে মন্তব্য করেছেন ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের। তিনি বলেন, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে উৎকণ্ঠা ও শঙ্কায় আছি আমরাও। বাংলাদেশের আজকের প্রেক্ষাপটে সব দলের মধ্যে আরো অনেক বেশি সমঝোতা ও ঐক্য প্রয়োজন।

আগামী দিনের রাজনীতি সামলাতে সবার প্রাজ্ঞতা এবং ঐক্যবদ্ধ হওয়া উচিত।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

আজকের সর্বশেষ সংবাদ