আজ : বুধবার ║ ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : বুধবার ║ ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ║১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ║ ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

জামায়াতের কেউ নির্বাচিত হলে সরকারি সুবিধা গ্রহণ করবে না : শফিকুর রহমান

দেশচিন্তা ডেস্ক: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আগামী নির্বাচনে একজন বা ২০০ জন এমপি নির্বাচিত হলেও জামায়াতে ইসলামী সরকারি সুবিধা গ্রহণ করবে না।

তিনি বলেন, আল্লাহ যদি আমাদেরকে সরকার গঠনের সুযোগ দেন তাহলে সরকারের তহবিল থেকে এমন কিছু গ্রহণ করবো না যা নৈতিকভাবে সঠিক নয় বলে আমরা মনে করি। আমাদের জীবন এখন যেমন আছে, তখনও এমন থাকবো। এজন্য সরকারের বিনা টেক্সের গাড়ি চড়বো না। এখন যদি রিকশা চড়ি, তখনও রিকশা চড়বো, এখন যদি বাইসাইকেল চালাই, তখনও বাইসাইকেল চালাবো।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যায় সিলেট মহানগর জামায়াতে ইসলামী আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান এসব কথা বলেন।

বিএনপির দিকে ইঙ্গিত করে জামায়াতে ইসলামীর আমির বলেন, আমাদের একটি বন্ধু সংগঠন বলেছেন তারা নির্বাচিত হলে জামায়াত ছাড়া সবাইকে নিয়ে সরকার গঠন করবেন। আল্লাহকে সাক্ষী রেখে বলছি আল্লাহ যদি তার মেহেরবানীতে জনগণের ভালোবাসায় আমাদের নির্বাচিত করেন, আমরা তাদেরকে নিয়েও দেশ গঠন করবো।

তিনি বলেন, আর যদি কোনো কারণে আল্লাহর ইচ্ছায় আমাদের বিরোধী দলে বসতে হয় তাহলে আমরা তাদেরকে আশ্বস্ত করছি, প্রত্যেকটি মানবিক ও ভালো কাজে তাদের কর্মী হয়ে কাজ করবো, এতে আমাদের কোনো আপত্তি থাকবে না। সকলে মিলে দেশকে গঠন করবো। এক্ষেত্রে তাদেরকে সহযোগিতা করবো। কিন্তু তারা সরকারে যাওয়ার পর পুরোনো কায়দায় উল্টাপাল্টা কিছু করলে প্রথমে ব্যক্তিগতভাবে বলবো এটা ছেড়ে দেন। যদি তারা সংশোধন হয়ে যান আমরা খুশি হবো। আর ছেড়ে না দিলে আগে যেভাবে জীবন বাজি রেখে আন্দোলন সংগ্রাম করেছি, আগামীতেও কাউকে ছাড় দেওয়া হবে না।

ডা. শফিকুর রহমান বলেন, দেশকে আর বিভক্ত হতে দেওয়া হবে না। দল ও ধর্মের ভিত্তিতে এ জাতিকে আর টুকরা টুকরা হতে দেওয়া হবে না। সবাই মিলে বাংলাদেশ। আমাদের স্বার্থের আগে বাংলাদেশ। এ সময় সবাইকে ঐক্যবদ্ধ থাকার কথাও বলেন জামায়াত আমিরের।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

আজকের সর্বশেষ সংবাদ