আজ : রবিবার ║ ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : রবিবার ║ ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ║১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ║ ১৩ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

কক্সবাজারে আগ্নেয়াস্ত্রসহ হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার

দেশচিন্তা ডেস্ক: কক্সবাজারের মহেশখালীতে দেশীয় তৈরি একটি বন্দুকসহ একাধিক হত্যা মামলার পলাতক আসামি খোকনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১ নভেম্বর) রাতে মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের ছামিরাঘোনা এলাকায় এ অভিযান চালানো হয় বলে জানান জেলা পুলিশের মুখপাত্র ও বিশেষ শাখার (ডিএসবি) অতিরিক্ত পুলিশ সুপার অলক বিশ্বাস।

গ্রেফতার মো. খোকন (৪০) একই এলাকার মৃত মনসুর আলম ওরফে রসুর ছেলে।

অতিরিক্ত পুলিশ সুপার অলক বিশ্বাস বলেন, ‘রাতে মহেশখালীর ছামিরাঘোনা এলাকায় হত্যাসহ একাধিক মামলার পলাতক আসামি মো. খোকনসহ কতিপয় লোকজন সশস্ত্র অবস্থায় অপরাধ সংগঠনের উদ্দেশে জড়ো হওয়ার খবর পায় পুলিশ। এতে পুলিশের একটি দল সেখানে গেলে উপস্থিতি টের পেয়ে সন্দেহজনক ২/৩ জন কৌশলে পালানোর চেষ্টা চালায়। এ সময় তাদের ধাওয়া দিয়ে একজনকে গ্রেফতার করতে সক্ষম হলেও অন্যেরা পালিয়ে যায়। পরে গ্রেফতার ব্যক্তির দেহ তল্লাশি করে পাওয়া যায় দেশিয় তৈরি একটি বন্দুক।’

জেলা পুলিশের এ মুখপাত্র বলেন, গ্রেফতার ব্যক্তি একজন চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে একাধিক হত্যাসহ নানা অপরাধে জড়িত থাকার অভিযোগে কয়েকটি মামলা রয়েছে। এসব মামলায় তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার অলক বিশ্বাস।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

আজকের সর্বশেষ সংবাদ