
দেশচিন্তা ডেস্ক:ফারুকুর রহমান বিনজু পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি-চট্টগ্রামের পটিয়া বিশ্বখ্যাত মাদ্রাসা শিক্ষা প্রতিস্টান আল জামিয়া আল ইসলামিয়া মাদ্রাসায় অস্ত্র সশস্ত্র সহ গভীর রাতে সংঘবদ্ধ বহিরাগতদের প্রবেশ নিয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে।
মাদ্রাসার মিলনায়তনে ৬ই ফেব্রুয়ারী(শুক্রবার)পটিয়ার কর্মরত সাংবাদিকদের নিয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে পাঠ করেন মৌলনা আখতার হোসেন।তিনি বলেন, শুক্রবার ভোর ৪টায় একটি সংঘবদ্ধ সন্ত্রাসী চক্র দেশীয় অস্ত্র শস্ত্র সহ নিরাপত্তা বেষ্টনী টপকে মাদ্রাসার ভিতরে প্রবেশ করে।সচেতন ছাত্র শিক্ষক কর্মচারীদের সাহসী ভুমিকায় তাদের অস্ত্র শস্ত্র সহ ধরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেয়।
আটক কৃতদের নাম ১/আজগর হোসেন (কারাতে মাস্টার আজগর) ২/নুর হোসেন,শিক্ষক খরনা ইসলামিয়া মাদ্রাসা, বাড়ি বাশঁখালী।৩/আশরাফ-খরনা(পূর্বেও মাদ্রাসার হামলার সঙ্গে জড়িত। ৪/শোয়েব জিয়া।(জামিয়ার শিক্ষক পুত্র)। ৫/সাঈদ বিন আবুল কালাম,খরনা।তাদের কাছ থেকে বিপুল পরিমাণ দা,ছুরি,হকিস্টিক,লাঠি,মাস্কমারবেল সহ দেশীয় অস্ত্র পাওয়া যায়। সন্ত্রাসীদের আটকের খবর পেয়ে মাদ্রাসার বাইরে থাকা সন্ত্রাসীরা পালিয়ে যায়।তাদের জিজ্ঞেসাবাদে জানা যায়, পূর্বে মাদ্রাসায় যারা হামলা করেন,তারাই আজকের হামলার সঙ্গে জড়িত। একটি দ্বীনি শিক্ষা প্রতিস্টানে হামলায় তীব্র নিন্দা ও ঘৃণা প্রকাশ করে মাদ্রাসা কতৃপক্ষ । প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে প্রত্যক্ষ ও পরোক্ষ ষড়যন্ত্র কারী,ইন্ধনদাতাকে শনাক্ত করে শাস্তির ব্যবস্থা, জামিয়ার নিরাপত্তা জোরদার করা,রাস্ট্রীয় নজরদারি, সুরক্ষার ব্যবস্হা গ্রহণে জোরদাবী জানান।মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার মুহতামিম আল্লামা আবু তাহের নদভী ছাহেব।











