
দেশচিন্তা ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ব্যালট পেপার সব উপজেলায় পাঠানো হয়েছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে রাঙ্গামাটি জেলা প্রশাসকের হিসার শাখা হতে এসব ব্যালট দেয়া হয়। স্ব স্ব উপজেলা নির্বাচন অফিসার ব্যালট পেপার বুঝ নিয়ে কড়া পুলিশি পাহাড়ায় নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েছেন।
উপজেলাগুলো হচ্ছে বরকল, লংগদু, বাঘাইছড়ি, জুরাছড়ি, বিলাইছড়ি, কাউখালী, রাজস্থালী, নানিয়ারচর, কাপ্তাই ও রাঙ্গামাটি সদর।
বিলাইছড়ি উপজেলা নির্বাচন অফিসার মো. সালেহ আহাম্মদ বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ব্যালট পেপার বুঝে নিলাম। ব্যালট পেপারগুলো কড়া নিরাপত্তায় নিয়ে যাচ্ছি। গন্তব্য পৌছানর পর এগুলো সহকারী রিটানিং কর্মকর্তার জিম্মায় রাখা হবে।
এবারের নির্বাচনে রাঙ্গামাটি আসনে ৫ লাখ ৯ হাজার ২৬৭ জন ভোটার ২১৩টি কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
পড়েছেনঃ ১০










