আজ : বুধবার ║ ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : বুধবার ║ ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ║২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ২৯শে সফর, ১৪৪৮ হিজরি

পটিয়ায় হৃদয় নামের এক তরুণের আত্মহত্যা

দেশচিন্তা ডেস্ক: ফারুকুর রহমান বিনজু পটিয়া( চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়া পৌরসদরের রেল স্টেশন রোডস্হ কামাল বাজার এলাকায় ভাড়া বাসা থেকে প্রিন্স হৃদয় (২৩)নামের এক তরুণের মৃতদেহ উদ্ধার করে স্হানীয়রা।

নিহতের ছোট ভাই রিয়াদ জানান,তার বড় ভাই আজিজুল হাকিম(প্রিন্স হৃদয়)৮ই ফেব্রুয়ারী রোববার রাত সাড়ে ৮টা তার মোবাইলে জানতে পারে তাদের ভাড়া বাসায় সে আত্মহত্যা করেছে। তখন তিনি নিজ ব্যবসা প্রতিস্টানে ব্যস্ত ছিলেন।খবর পেয়ে তিনি দ্রুত বাসায় গিয়ে দেখেন যে,স্হানীয়রা তাকে পটিয়া হাসপাতালে নিয়ে যাচ্ছে। পটিয়া হাসপাতালের কর্ত্যবরত চিকিৎসক তাকে পরীক্ষা নীরিক্ষা করে মৃত ঘোষণা দেন।

পটিয়া থানার ওসি জিয়াউল হক বলেন,ঘটনাস্হল পুলিশ পরিদর্শন করেন।এখনো আত্মহত্যার রহস্য কি বলা যাচ্ছে না।যতক্ষণ না ময়নাতদন্তের রির্পোট হাতে না আসে।এরপর ও তদন্ত অব্যহত থাকবে।পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে পাঠানোর ব্যবস্হা গ্রহণ করছে।

নিহত প্রিন্স হৃদয়ের পিতার নাম আমির হোসেন।সবাই মোটা আমিন নামে চিনেন।তারা দীর্ঘদিন ধরে রেল স্টেশন রোডস্হ কামাল বাজারের ভাড়া বাসায় থাকেন। তার অকাল মৃত্যুতে এলাকায় আত্মীয় স্বজন বন্ধু বান্ধব দের কান্নায় শোকের পরিবেশে সৃষ্টি হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

আজকের সর্বশেষ সংবাদ