আজ : সোমবার ║ ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : সোমবার ║ ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ║২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ║ ২১শে শাবান, ১৪৪৭ হিজরি

লেবাননে ভবনধসে নিহত কমপক্ষে ৯, জীবিতদের সন্ধান চলছে

দেশচিন্তা ডেস্ক: উত্তর লেবাননের ত্রিপোলি শহরে রবিবার বহুতল অ্যাপার্টমেন্ট ধসে পড়েছে। ভবনের ধ্বংসস্তূপ থেকে এখন পর্যন্ত কমপক্ষে ৯ জনকে মৃত উদ্ধার করা হয়েছে। এ ছাড়া আরো ছয়জনকে উদ্ধার করা হয়েছে বলে রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে।

রাষ্ট্র পরিচালিত জাতীয় সংবাদ সংস্থা জানিয়েছে, উদ্ধারকারী দল ধ্বংসস্তূপের ভেতরে আরো আটজন নিখোঁজ রয়েছেন বলে ধারণা করছে।

উদ্ধারের জন্য খননকাজ এখনো চলছে। উদ্ধারকৃত মৃতদেহগুলোর মধ্যে একজন শিশু এবং একজন নারী রয়েছেন।
ভবনটি লেবাননের দ্বিতীয় বৃহত্তম শহরের অন্যতম দরিদ্র এলাকা বাব তাব্বানেহের আশপাশে ছিল, যেখানে বাসিন্দারা দীর্ঘদিন ধরে সরকারের অবহেলা এবং নিম্নমানের অবকাঠামোর অভিযোগ করে আসছেন। নিম্নমানের ভবন নির্মাণের কারণে ত্রিপোলিতে ভবন ধসের ঘটনা অস্বাভাবিক নয়।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় ঘোষণা করেছে, এ ঘটনায় আহতদের রাষ্ট্রীয় খরচে চিকিৎসা দেওয়া হবে। সম্পত্তির মালিকদের জন্য জাতীয় সিন্ডিকেট এক বিবৃতিতে এই ঘটনাকে নাগরিকদের নিরাপত্তা এবং তাদের আবাসন সুরক্ষার প্রতি লেবানন রাষ্ট্রের স্পষ্ট অবহেলা বলে অভিহিত করেছে এবং বলেছে, এটি ‘কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়।’

সিন্ডিকেটটি ধসের ঝুঁকিতে থাকা ভবনগুলোর একটি ব্যাপক জাতীয় জরিপ শুরু করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, তারা বেঁচে যাওয়া ব্যক্তিদের পাশাপাশি আশপাশের ভবনগুলোর সেসব বাসিন্দাকে আশ্রয় প্রদানে সহায়তা করবেন, যাদের কাঠামোগত দুর্বলতার আশঙ্কায় সরিয়ে নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী নওয়াফ সালাম এক বিবৃতিতে বলেন, সরকার ভবনধসের ঝুঁকিতে থাকা যেকোনো ভবন সংস্কারের জন্যও কাজ করবে। তিনি উল্লেখ করেন, এসব ভবনের অবস্থান নির্ধারণ করা স্থানীয় কর্তৃপক্ষের দায়িত্ব।

তিনি আরো বলেন, ‘সরকার তার দায়িত্ব এড়াবে না এবং আমরা আমাদের দায়িত্ব সম্পূর্ণরূপে পালন করে যাব। এর মধ্যে এই বিষয়ে অবহেলাকারী যে কাউকে জবাবদিহির আওতায় আনা হবে।’

সূত্র : এপি

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ