আজ : বুধবার ║ ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : বুধবার ║ ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ║১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ║ ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

চবি আইকিউএসির উদ্যােগে দুইদিনব্যাপী শিক্ষকদের প্রশিক্ষণ শেষে সনদ প্রদান

দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যােগে সমাজবিজ্ঞান ও আইন অনুষদের বিভাগসমূহের শিক্ষকদের অংশগ্রহণে “Training on qualitative data coding and analysis software” শীর্ষক দুইদিনব্যাপী (২৮ ও ২৯ অক্টোবর ২০২৫) প্রশিক্ষণ কর্মশালা শেষে সনদ প্রদান করা হয়। আজ মঙ্গলবার (২৯ অক্টোবর ২০২৫) দুপুর ২টায় চবি উপাচার্য দপ্তরে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের সনদ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সনদ প্রদান করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. এনায়েত উল্যা পাটওয়ারী।

প্রধান অতিথির বক্তব্যে চবি উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার আইকিউএসিকে ধন্যবাদ জানিয়ে বলেন, এ ধরনের প্রশিক্ষণ প্রতিটি অনুষদভিত্তিক শিক্ষকদের নিয়ে আরও করা দরকার। এতে শিক্ষকরা গবেষণার প্রতি আগ্রহ নিয়ে কাজ করবে পাশাপাশি গবেষণা কাজে দক্ষ হবে। অনুরোধ থাকবে যা শিখেছেন সেটি আপনাদের কাজে চর্চা করবেন, বাস্তবে কাজে লাগাবেন; এতে কর্মশালাটি ফলপ্রসূ হবে। উপাচার্য বলেন, আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে চেষ্টা করেছি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ইমেজ বৃদ্ধি করার জন্য। এজন্য শিক্ষকদের সহযোগিতা লাগবে। আপনারা গবেষণায় এগিয়ে এলে বিশ্ববিদ্যালয় এগিয়ে যাবে।

বিশেষ অতিথির বক্তব্যে চবি উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন বলেন, আমরা অনেক কিছুই শিখি কিন্তু চর্চা না করার কারণে ভুলে যাই। আজকে যারা এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেছেন, প্রত্যেকে তা গবেষণায় কাজে লাগাবেন। এ আশাবাদ ব্যক্ত করে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের ধন্যবাদ জানান উপ-উপাচার্য (প্রশাসন)।

সনদ প্রদান অনুষ্ঠানে আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ মোসলেম উদ্দিন এর সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ মোশাররফ হোসেন। এসময় আরও উপস্থিত ছিলেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. শাহাদাত হোছাইন। প্রশিক্ষণ কর্মশালায় টেকনিক্যাল সেশন পরিচালনা করেন নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক প্রফেসর ড. খাদিজা মিতু। প্রশিক্ষণ কর্মশালাটি প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৩.৩০টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। কর্মশালায় সমাজবিজ্ঞান ও আইন অনুষদের প্রতিটি বিভাগ থেকে দুইজন করে শিক্ষক অংশগ্রহণ করেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

আজকের সর্বশেষ সংবাদ