আজ : রবিবার ║ ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : রবিবার ║ ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ║২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ║ ২০শে শাবান, ১৪৪৭ হিজরি

অতীতের ন্যায় সাতকানিয়া-লোহাগাড়াকে দুর্নীতিমুক্ত গড়তে চাই: আলহাজ্ব শাহজাহান চৌধুরী

দেশচিন্তা ডেস্ক: আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেন, এখন সমাজে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতি ভয়াবহ আকার ধারণ করেছে। এই কারণে যুবসমাজ ধ্বংসের মুখে। পরিবার, সমাজ ও রাষ্ট্রব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে নৈতিকতা ও আদর্শভিত্তিক নেতৃত্ব ছাড়া দেশকে সঠিক পথে পরিচালিত করা অসম্ভব। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে আইনের শাসন প্রতিষ্ঠা, দুর্নীতিমুক্ত প্রশাসন এবং মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করে সুন্দর সমাজ বিনির্মানে চেষ্টা চালিয়ে যাবো।

তিনি আরও বলেন, সাতকানিয়া-লোহাগাড়ার মানুষ আমাকে অতীতে দুইবার সংসদে পাঠিয়েছিলেন। আমি তখন নিজের জন্য নয়, জনগণের জন্য কাজ করেছি। কোনো দুর্নীতির অভিযোগ আমার বিরুদ্ধে কেউ তুলতে পারেনি। আগামীতেও যদি জনগণ আমাকে দায়িত্ব দেয়, তাহলে ইনশাআল্লাহ এই এলাকার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও কর্মসংস্থানের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করবো। লোহাগাড়া উপজেলায় গণসংযোগকালে  সেনের হাট এলাকায় গণসংযোগকালে এসবকথা বলেন।

রবিবার (০৮ ফেব্রুয়ারী) দিনব্যাপী লোহাগাড়া উপজেলায় গণসংযোগকালে  সেনের হাট বাজার, মনুফকির বাজার, লল্কর পাডা, হাটখোলা মূডা, তিন পথের মাথা পথসভা, কুুমিরাঘোনা, রুদ্র পাডা মহিলা সমাবেশ ও মহাজন পাডা ও শীল পাডা সমাবেশ অংশগ্রহণ করেন।
এসময় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান এডভোকেট ফরিদ উদ্দিন খান, কোতোয়াল থানা সেক্রেটারি মোস্তাক আহমদ, বড়হাতিয়া আমীর মুহাম্মদ জসীম উদ্দীন, দক্ষিণ জেলা জামায়াত আইটি সম্পাদক গিয়াস উদ্দিন, দক্ষিণ জেলা ছাত্রশিবির সভাপতি আসিফুল্লাহ আরমান, সেক্রেটারী আসহাব উদ্দিন, বড়হাতিয়া সাবেক চেয়ারম্যান মুহাম্মদ জুনাইদুল হক, লোহাগাড়া আইনশৃঙ্খলা কমিটির সদস্য পলাশ দাশ, এলডিপি সভাপতি আনোয়ার হোসেন, জেলা শিবিরের অফিস সম্পাদক জিল্লুর রহমান, এইচআরডি সম্পাদক ইয়াছিন আরাফাত, মাওলানা আব্দুর রহিম, মুহাম্মদ ইরফান, দিদার, মাওলানা মহিউদ্দিন প্রমূখ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ