আজ : শুক্রবার ║ ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : শুক্রবার ║ ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ║১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ║ ১১ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

চট্টগ্রাম-১০ আসনের ৮ নম্বর শুলকবহর ওয়ার্ডে গণসংযোগ ও প্রচারণা অনুষ্ঠিত

দেশচিন্তা ডেস্ক: নগরীর শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও নাগরিক সুবিধা উন্নয়নে কাজ করব — অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী
চট্টগ্রাম-১০ সংসদীয় আসনের ৮ নম্বর শুলকবহর ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ ও প্রচারণা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকাল ৫ টায় মোজাফফর নগর, তুলাতলী,রুবি গেইট, টেক্সটাইল এলাকা ও পলিটেকনিক মোড়সহ বিভিন্ন স্থানে এ গণসংযোগ পরিচালিত হয়।

গণসংযোগকালে অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাঁদের খোঁজখবর নেন।

এ সময় তিনি বলেন, আমি নির্বাচিত হলে চট্টগ্রাম নগরীর শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান সৃষ্টি এবং নাগরিক সুবিধা নিশ্চিতকরণসহ সার্বিক উন্নয়নে সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করব। এই এলাকার মানুষের প্রত্যাশা পূরণ করাই আমার প্রধান লক্ষ্য।

তিনি আরও বলেন, তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, শিক্ষার মানোন্নয়ন, আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং পরিকল্পিত নগরায়নের মাধ্যমে চট্টগ্রামকে একটি বাসযোগ্য ও উন্নত নগরীতে রূপান্তর করা হবে।

গণসংযোগে থানা আমীর জনাব মাহবুবুল হাসান রুমী , রাশেদুল আলম মন্জু , ইমরান শিকদার , নুরুন্নবী সহ স্থানীয় নেতৃবৃন্দ, সমাজকর্মী ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। এলাকাবাসী তাঁর বক্তব্যে সন্তোষ প্রকাশ করেন এবং উন্নয়নের পক্ষে তাঁদের সমর্থনের আশাবাদ ব্যক্ত করেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

আজকের সর্বশেষ সংবাদ