আজ : বুধবার ║ ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : বুধবার ║ ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ║২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ২৯শে সফর, ১৪৪৮ হিজরি

চট্টগ্রাম-১১ আসনে আমির খসরু’র পক্ষে গণসংযোগ

দেশচিন্তা ডেস্ক: বন্দর, ইপিজেট, পতেঙ্গা ও আংশিক ডবলমুরি থানা নিয়ে গঠিত চট্টগ্রাম-১১ আসন। দীর্ঘবছর ধরে সঠিক নেতৃত্ব ও ভোটের মাধ্যমে নেতা নির্বাচিত না হওয়ায় এই আসনের উন্নয়নের ছোঁয়া লাগেনি। কারণ দেশে সঠিক রাজনীতি না থাকলে সঠিক উন্নয়ন সম্ভব নয়। তাই উন্নয়ন ও সমাজের অবহেলিত মানুষের দৌড় গোড়াই সেবা পৌঁছে দিতে হলে ধানের শীষ প্রতিকের প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরীর বিকল্প নাই। আসুন আগামী ১২ তারিখ চট্টগ্রাম-১১ আসনটি ধানের শীষ প্রতিকের প্রার্থী খসরুকে বিজয়ী করে তারুণ্যের পথিক তারেক জিয়াকে উপহার দিই।”

রবিবার (৮ ফেব্রুয়ারি) দিনভর চট্টগ্রাম-১১ আসনে গণসংযোগকালে উপরোক্ত কথাগুলো বলেন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা হাশেম আলী, মোঃ হাসান চৌধুরী, মোহাম্মদ আসলাম হোসেন, মোঃ পারভেজ ও মোঃ আবু বক্করসহ নেতৃবৃন্দ। দিনভর তারা চট্টগ্রাম-১১ সংসদীয় নিমতলা-৩৬ সোসাইন গঙ্গা ওয়ার্ড,বন্দর, ৩৯নং দক্ষিন হালিশহর আলী শাহ (রাঃ) খামার বাড়ী, আফমন আলী- বোখ মাদ্রার্জী শাহ-পাড়া, ইপিজেড থানা, ৪০নং উত্তর পতেঙ্গা-কাটগড়, হাদির পাত ছড়ি হালদা, নোজির পাড়া, ৪১নং ওয়ার্ড দক্ষিণ পতেঙ্গা, ৪১নং ওয়ার্ড দক্ষিণ পাড়া, ডুরিয়া পাড়া, বিজয় ক্যাং, মাইজপাড়া, কন্ট্রোল মোড,মধ্যসর পতেঙ্গাসহ বিভিন্ন এলাকায় গণ সংযোগ করেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

আজকের সর্বশেষ সংবাদ