আজ : বৃহস্পতিবার ║ ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : বৃহস্পতিবার ║ ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ║১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ১৬ই সফর, ১৪৪৮ হিজরি

প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির উপর আস্তা-বিশ্বাস রেখে জাতীয় সংসদ নির্বাচনে এসেছি, পটিয়ায় বিএনএম পদপ্রার্থী এয়াকুব

ফারুকুর রহমান বিনজু পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) মনোনীত পদপ্রার্থী এম এয়াকুব আলী বলেন, আমি এলডিপি ত্যাগ করি নাই। স্বতন্ত্র প্রার্থীর ১% ভোটার স্বাক্ষর পত্রের ঝামেলার কারণে (বিএনএম) থেকে মনোনয়ন নিয়েছি। নতুবা স্বতন্ত্র প্রার্থী হতাম।

 

আমার নেতা কর্ণেল ( অব:) অলি আহমদ নির্বাচন বয়কট করায় আমি আপাতত তার সাথে নেই। প্রধানমন্ত্রী ২০১৪ ও ২০১৮ সালের মত নির্বাচন হবে না বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি দিয়েছেন। এবং প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি কথায় আস্তার উপর শতভাগ বিশ্বাস রেখেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এসেছি। দীর্ঘ ১৮ বছর ধরে তিনি রাজনীতির পিছনে ১০০ কোটি টাকা ব্যয় করেছি।

নির্বাচিত হলে পটিয়ায় ইয়াবা, মাদক, কিশোর গ্যাং,চাঁদাবাজ, ভুমিদস্যু,গরু চুরি, পরিবারতন্ত্র উচ্ছেদ করব। পটিয়াতে ১৫ বছর কোন দৃশ্যমান উন্নয়ন হয়নি। হয়েছে উন্নয়নের নাম লুটপাট। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হয়ে পটিয়ার হারানো গৌরব ফিরে আনব। এবং জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।

পটিয়ার বিভিন্ন এলাকার লোকজন আমাকে সংসদ সদস্য হিসেবে দেখতে চান। তিনি গতকাল বৃহস্পতিবার দুপুরে পটিয়ার একটি রেস্তোঁরায় পটিয়ার সংবাদকর্মীদের সাথে মতবিনিময় কালে জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার কারণ ব্যাখ্যা করেন।

এ সময় উপস্থিত ছিলেন এলডিপি নেতা প্রকৌশলী আবদুর রশিদ, মো: মনছুর আলম, নাজেদুরুজ্জামান, মো: ইকবাল মেম্বারসহ নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

মার্কিন অসম বাণিজ্য চুক্তি বাতিল ও চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল বিদেশি কোম্পানির কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট চট্টগ্রাম নগর শাখার প্রচারাভিযান ও গণস্বাক্ষর সংগ্রহ

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

আজকের সর্বশেষ সংবাদ