আজ : রবিবার ║ ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : রবিবার ║ ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ║৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ║ ৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

মাদক আত্মসাতের অভিযোগ ওঠায় ওসিসহ পাঁচ পুলিশ ক্লোজড

উদ্ধার করা মাদকদ্রব্য আত্মসাতের অভিযোগ ওঠায় যশোরের শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমানসহ পাঁচ পুলিশ সদস্যকে ক্লোজ করা হয়েছে। ওই থানার ওসি (তদন্ত) আল ফরিদ বিষয়টি নিশ্চিত করে জানান, ১৬ মার্চ সোমবার বিকালে খুলনার ডিআইজি ড. মুহাম্মদ মহিদ উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে তাদের ক্লোজ করা হয়।

ক্লোজ করা অন্য পুলিশ সদস্যরা হলেন– উপপরিদর্শক (এসআই) আবুল হাসান, সহকারী উপপরিদর্শক (এএসআই) আবু বক্কর সিদ্দিক, কনস্টেবল আব্দুল মান্নান এবং ইকবাল হোসেন।

অফিস আদেশে বলা হয়েছে, প্রশাসনিক কারণে শার্শা থানার ওসি আতাউর রহমানকে ক্লোজ করে খুলনা রেঞ্জ রিজার্ভ ফোর্সে (আরআরএফ) সংযুক্ত করা হলো। একই সঙ্গে অন্য চার জনকে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, ওসি ও তার সহযোগীরা উদ্ধার করা ৪৫০ বোতল ফেনসিডিল এবং ১৬ কেজি গাঁজা আত্মসাৎ করেছেন। এজন্য তাদের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা।

এ বিষয়ে যশোর জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, ‘একটি মামলার আলামত সঠিকভাবে সংগ্রহ না করার কারণে ওই পাঁচ পুলিশ সদস্যের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।’

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

আজকের সর্বশেষ সংবাদ