আজ : মঙ্গলবার ║ ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : মঙ্গলবার ║ ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ║২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ২৮শে সফর, ১৪৪৮ হিজরি

বাংলাদেশ ব্যাংক কর্মকর্তাদের বিক্ষোভ ডিজিকে অব্যাহতি দেয়ার দাবিতে

ডেপুটি গভর্নর (ডিজি) আহমেদ জামালকে মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়ার দাবিতে বিক্ষোভ করেছেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা।

আজ বুধবার বাংলাদেশ ব্যাংকের ৩০ তলা ভবনের নিচে কর্মকর্তারা এ বিক্ষোভ করেন। এ সময় তারা মানবসম্পদ বিভাগ থেকে ডেপুটি গভর্নরের অপসারণ চান।

বিক্ষোভকারীরা বলেন, ডেপুটি গভর্নরের কাছে দাবি নিয়ে যারা গিয়েছিলেন, তারা আমাদের নির্বাচিত প্রতিনিধি। তাদের সঙ্গে অশোভন আচরণ করা মানে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের অপমান করা, যেটা কোনোভাবেই কাম্য নয়।

এর আগে গত ১৮ ফেব্রুয়ারি কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের কাছে দাবি সংযুক্ত একটি স্মারকলিপি দেন বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল ও বাংলাদেশ ব্যাংক অফিসার্স অ্যাসোসিয়েশনের নেতারা।

স্মারকলিপিতে বলা হয়, গত ১৭ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের গৃহঋণ বাড়ানো, স্টাফ বাসের মান বৃদ্ধি, অফিসার্স ক্যান্টিন চালু ও ডে কেয়ার সেন্টারের মানোন্নয়নসহ বিভিন্ন দাবি নিয়ে মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত ডেপুটি গভর্নর আহম্মেদ জামালের দফতরে যান ওয়েলফেয়ার কাউন্সিলের নেতারা। এ সময় ডেপুটি গভর্নর কাউন্সিলের নেতাদের সঙ্গে কথা না বলে উল্টো উত্তেজিত হয়ে বের করে দেন। কর্মকর্তাদের সঙ্গে এ ধরনের দুর্ব্যবহারকে অপেশাদার ও অপ্রত্যাশিত বলে মনে করেন কাউন্সিলের নেতারা।

এ কারণে ডেপুটি গভর্নর আহমেদ জামালকে মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের দায়িত্ব থেকে অব্যাহতির দাবি করেন কর্মকর্তারা। পাশাপাশি তার বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।

এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম বলেন, গভর্নরের কাছে একটি চিঠি ওয়েলফেয়ার কাউন্সিলের নেতারা দিয়েছেন। এ বিষয়ে গভর্নর যদি কোনো সিদ্ধান্ত নেন, আর সেটা জানানোর দরকার হলে সাংবাদিকদের জানাবো।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

আজকের সর্বশেষ সংবাদ