আজ : ║ ║║

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম

দেশচিন্তা ডেস্ক: দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। ভরিতে ১ হাজার ১০৮ টাকা বেড়ে ২২ ক্যারেটের স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ৩৫ হাজার ১৪৬ টাকায়।

মঙ্গলবার (১১ আগস্ট) সকালে স্বর্ণের দাম সমন্বয় করে বাংলাদেশ জুয়েলার্স সমিতি-বাজুস। যা আজই কার্যকর হয়েছে।

নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ২৪ হাজার ৫৯০ টাকা। ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৯২ হাজার ৮৬৪ টাকা ও সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৭ হাজার ৫২২ টাকা।

এদিকে বিশ্ববাজারে এক আউন্স স্বর্ণ বিক্রি হচ্ছে ৪ হাজার ৪১৫ ডলারে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

আজকের সর্বশেষ সংবাদ