
দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম ক্ল্যাসিক্যাল মিউজিক ইনস্টিটিউটের উদ্যোগে চট্টগ্রাম মিউজিক কনফারেন্স গত ২৬ শে জুন চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হয়| প্রতিষ্ঠানের সভাপতি চবি অধ্যাপক ড: অঞ্জন কুমার চৌধুরীর সভাপতিত্ব এতে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব কবি আনোয়ার পাশা| আমন্ত্রিত শিল্পী হিসেবে সঙ্গীত পরিবেশন করেন বিশিষ্ট উচ্চাঙ্গ সঙ্গীতশিল্পী দোলন কানুনগো ও পন্ডিত তুষার দত্ত| স্বাগত বক্তব্য রাখেন ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক রাজীব দাশ| অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন হাসনা আকতার| যন্ত্রী হিসেবে অংশগ্রহণ করেন তবলায় হারমোনিয়ামে তাসাইফ ইসলাম, তবলায় গৌতম কুমার সরকার ও তিষাণ ঘোষ, বাঁশিতে রাসেল দত্ত, বেহেলায় অপরাজিতা চৌধুরী, তানপুরায় সৃজতা সাহা প্রমুখ| সভায় প্রধান অতিথি তার বক্তব্যে সংস্কৃতি ছাড়া কোন জাতির পরিপুর্ণ সফলতা অর্জন সম্ভব না| তিনি আরো বলেন সঙ্গীত আমাদের হৃদয়কে আরোবেশি আলোকিত সুন্দর মনের মানুষ হিসেবে গড়ে তুলতে সহায়ক| সংস্কৃতির বিকাশ, চর্চা কিংবা সংস্কৃতির অগ্রযাত্রা কেউ বা কোন গোষ্ঠী কখনো থামিয়ে দিতে পারেনা| সাময়িকভাবে সংস্কৃতিকে কিছুটা স&হগিত রাখা সম্ভব হলেও সংস্কৃতির অগ্রগামীতা যুগ যুগ ধরে বহমান থাকে| সভা শেষে কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়|















