আজ : সোমবার ║ ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : সোমবার ║ ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ║১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ║ ১৪ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

এক হাজার টাকায় শুরু হতে পারে বিনিয়োগ: প্রমিয়ার ইউনিভার্সিটিতে ‘বৃদ্ধি’ ও ‘লংকাবাংলা’র মাস্টারক্লাস

দেশচিন্তা ডেস্ক: তরুণ শিক্ষার্থীদের মাঝে ব্যক্তিগত অর্থব্যবস্থাপনা ও পরিকল্পিত বিনিয়োগ সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে চট্টগ্রামের প্রমিয়ার ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়েছে বিশেষ কর্মশালা ‘ইনভেস্টিং ১০১ : মাস্টারক্লাস’| ফিনটেক প্রতিষ্ঠান ‘বৃদ্ধি’ ও ‘লংকাবাংলা’-র যৌথ উদ্যোগে এবং প্রিমিয়ার ইউনিভার্সিটির ডিরেক্টরেট অব স্টুডেন্টস ওয়েলফেয়ার (ডিএসডব্লিউ)-এর সহযোগিতায় গতকাল বিশ্ববিদ্যালয়ের জিইসি মোড়স্থ ক্যাম্পাসে এই সেমিনার অনুষ্ঠিত হয়| কর্মশালায় মূল আকর্ষণ ছিল বাংলাদেশের প্রথম মিউচুয়াল ফান্ড অ্যাগ্রিগেটর ‘বৃদ্ধি’-র ক্ষুদ্র বিনিয়োগের (মাইক্রো-ইনভেস্টমেন্ট) ধারণা, যার মাধ্যমে শিক্ষার্থীরা মাত্র ১,০০০ টাকা থেকে তাদের বিনিয়োগযাত্রা শুরু করতে পারবেন| পাশাপাশি, পুঁজিবাজারে তরুণদের অংশগ্রহণ সহজ করতে অংশীদার প্রতিষ্ঠান ‘লংকাবাংলা’র পক্ষ থেকে শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে বিও (বেনিফিশিয়ারি ওনার্স) অ্যাকাউন্ট খোলার বিশেষ সুযোগ দেওয়া হয়| কর্মশালায় ভিডিও বার্তার মাধ্যমে যুক্ত হয়ে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন প্রমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির| উপাচার্য তাঁর বার্তায় বলেন, “বর্তমান বিশ্বে শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা নয়, আর্থিক সাক্ষরতাও একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ সফলতার অন্যতম ভিত্তি| সঞ্চয়ের অভ্যাস এবং পরিকল্পিত বিনিয়োগ তরুণ প্রজন্মকে আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে|” সেমিনারে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের অধ্যাপক ও সেন্ট্রাল কাউন্টারপার্টি বাংলাদেশ লিমিটেড (সিসিবিএল)-এর পরিচালক ড. জামাল উদ্দিন (যেমনটি দেখা যাচ্ছে ছবিতে: ইৎরফফর (৪).লঢ়ম)| তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “দ্রুত পরিবর্তনশীল ˆবশ্বিক প্রেক্ষাপটে মূল্যস্ফীতি কীভাবে মানুষের ক্রয়ক্ষমতা কমিয়ে দিচ্ছে, সে-সম্পর্কে সম্যক ধারণা থাকা প্রয়োজন| ‘বৃদ্ধি’ মাইক্রো-ইনভেস্টমেন্টের মাধ্যমে তরুণদের নিয়ে ঠিক এই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে|”
বিশেষ অতিথি হিসেবে পুঁজিবাজারে নিজের দীর্ঘ ১২ বছরেরও বেশি সময়ের অভিজ্ঞতা শিক্ষার্থীদের সঙ্গে ভাগ করে নেন একুশ ওয়েলথ ম্যানেজমেন্টের পরিচালক ও চিফ ইনভেস্টমেন্ট অফিসার (সিআইও) জনাব মমিনুল হক| অনুষ্ঠানে উপস্থিত হয়ে ‘বৃদ্ধি’-র তরুণ উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা ইমরানুল গনি ফিরা এবং সহ-প্রতিষ্ঠাতা ফায়াজ হাসান শিক্ষার্থীদের সাথে সরাসরি মতবিনিময় করেন (যেমনটি দৃশ্যমান ছবিতে: ইৎরফফর (৩).লঢ়ম ও ইৎরফফর (১).লঢ়ম)| এর আগে প্রমিয়ার ইউনিভার্সিটির ডিএসডব্লিউ-এর অ্যাডভাইজার সহযোগী অধ্যাপক ড. আবদুর রহিমের ¯^াগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা হয়| কর্মশালা শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়| আয়োজনে ‘বৃদ্ধি’-র পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন পার্টনার আলবিন আহমেদ, ইমাম হোসেন, আবির বড়ুয়া ও মোহাম্মদ তাহসিন| আয়োজকরা আশা প্রকাশ করেন, এই ধরনের কর্মশালা তরুণ প্রজন্মের মধ্যে একটি দায়িত্বশীল বিনিয়োগ সংস্কৃতি গড়ে তুলতে সুদূরপ্রসারী ভূমিকা রাখবে|

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

আজকের সর্বশেষ সংবাদ