আজ : ║ ║║

স্পেনের কাছে হেরে দু’বারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ের বিদায়

দেশচিন্তা ডেস্ক: ম্যাচের আগে ২ বারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ের সামনে সমীকরণটা ছিল এমন, সৌদি আর কেপ ভার্দের ম্যাচ যদি ড্র হয়, তাহলে স্পেনের বিপক্ষে ড্র করলেই হতো তাদের। কিন্তু কোচ মার্সেলো বিয়েলসার দল রীতিমতো হেরেই বসল!

গুয়াদালাহারায় স্পেনের কাছে ১–০ গোলে হেরে ২০২৬ বিশ্বকাপ থেকে বিদায় নিল ভালভার্দেরা। ম্যাচের একমাত্র গোলটি আসে প্রথমার্ধের ৪২ মিনিটে। গোলরক্ষক ফার্নান্দো মুসলেরার আরেকটি বড় ভুলের সুযোগ নিয়ে স্পেনকে এগিয়ে দেন আলেক্স বায়েনা।

মুসলেরার সেই ভুলের পরই কঠোর সিদ্ধান্ত নেন কোচ মার্সেলো বিয়েলসা। বিরতির সময় অভিজ্ঞ এই গোলরক্ষককে তুলে নেন তিনি। ম্যাচে আর ফিরতে পারেনি উরুগুয়ে। প্রথম রাউন্ডেই শেষ হয়ে গেল তাদের ২০২৬ বিশ্বকাপ অভিযান। এর আগে ২০২২ বিশ্বকাপেও প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়েছিল উরুগুয়ে।

গ্রুপের অন্য ম্যাচে সৌদি আরবের সঙ্গে গোলশূন্য ড্র করেছে কেপ ভার্দে। তাতেই বিশ্বকাপে অভিষেক হওয়া আফ্রিকার দেশটি শেষ ৩২ নিশ্চিত করেছে। নকআউট পর্বে তাদের প্রতিপক্ষ আর্জেন্টিনা।

অন্যদিকে ম্যাচের শেষ দিকে মাথা ঠান্ডা রাখতে পারেননি উরুগুয়ের আগুস্তিন কানোবিও। হতাশা থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তিনি। লাল কার্ড দেখার পরও কানোবিওর আচরণ পরিস্থিতিকে আরও জটিল করে তুলে। মাঠ ছাড়ার আগে তিনি যেভাবে রেফারির মুখোমুখি হয়ে প্রতিবাদ করেছেন, তাতে অতিরিক্ত শাস্তির মুখেও পড়তে পারেন।

সব মিলিয়ে এটি উরুগুয়ের জন্য এক হতাশাজনক বিশ্বকাপ অভিযান। গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়ার পর দেশটির ফুটবল সংস্কৃতি, দল নির্বাচন, কৌশল ও সামগ্রিক ব্যবস্থাপনা নিয়ে এখন তীব্র আলোচনা-সমালোচনা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

আজকের সর্বশেষ সংবাদ