
দেশচিন্তা ডেস্ক: উসমানে দেম্বেলের বিশ্বকাপের ইতিহাসে অন্যতম দ্রুততম হ্যাটট্রিকে দ্বিতীয় সারির নরওয়েকে ৪-১ গোলে বিধ্বস্ত করে গ্রুপ পর্ব শেষ করেছে ফ্রান্স।
এই ম্যাচে এমবাপ্পে-হালান্ডের দ্বৈরথ ঘিড়ে আলোচনা থাকলেও নরওয়েজিয়ান কোচ স্টেল সোলবাকেন ম্যানচেস্টার সিটি তারকা হালান্ডকে বদলী বেঞ্চে রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন।
পিএসজি ফরোয়ার্ড দেম্বেলে জিলেট স্টেডিয়ামের ম্যাচে সাত মিনিটেই ফ্রান্সকে এগিয়ে দেন। এরপর ২০ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন। থেলো আসাগার্ড পরের মিনিটেই নরওয়েকে এক গোল উপহার দিলেও ৩২ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন দেম্বেলে।
এর আগে ১৯৫৪ সাল চেকোস্লোভাকিয়ার বিরুদ্ধে অস্ট্রিয়ার হয়ে এরিচ প্রোবোস্ট বিশ্বকাপে প্রথম ২৪ মিনিটের মধ্যে হ্যাটট্রিক পূরণ করেছিলেন, যা এখনও দ্রুততম হ্যাটট্রিকের রেকর্ড ধরে রেখেছে।
পড়েছেনঃ ৬
















