আজ : বুধবার ║ ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : বুধবার ║ ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ║২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ২৯শে সফর, ১৪৪৮ হিজরি

ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে

দেশচিন্তা ডেস্ক: গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে সৌদি আরবের সঙ্গে গোলশূন্য ড্র করেছে কেপ ভার্দে। এতে ইতিহাস গড়ে নকআউট পর্বে পৌঁছে গেছে দলটি। পশ্চিম আফ্রিকার উপকূল থেকে খুব দূরে নয়, ১০টি আগ্নেয় দ্বীপ নিয়ে গঠিত একটি দ্বীপপুঞ্জ কেপ ভার্দে।

তবে নিজেদের প্রথম অংশগ্রহণেই বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা নিশ্চিত করে তারা। এইচ গ্রুপ থেকে দ্বিতীয় স্থান অধিকার করেছে কেপ ভার্দে।

মাত্র আট মাস আগে ফুটবলের সর্বোচ্চ আসরে নিজেদের জায়গা নিশ্চিত করা ৫৬ বছর বয়সী কোচ বুবিস্তার দলটি। এখন বিশ্বকাপের নকআউট পর্বে ওঠা আয়তন ও জনসংখ্যার দিক থেকে সবচেয়ে ছোট দেশ হিসেবে ইতিহাস গড়েছে কেপ ভার্দে। এই গ্রুপ থেকে তৃতীয় স্থান অধিকার করেছে উরুগুয়ে।

দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করেছিল সাবেক চ্যাম্পিয়ন স্পেনকে ০-০ গোলে রুখে দিয়ে। তবে তারা যে আক্রমণেও জবাব দিতে পারে, সেটিও দেখিয়েছিল দ্বিতীয় ম্যাচে উরুগুয়ের সঙ্গে ২-২ গোলে নাটকীয় ড্র করে, যা নকআউটে ওঠার সম্ভাবনাকে অনেক বাড়িয়ে দেয়।

গ্রুপ পর্বের শেষ ম্যাচের দিনে কেপ ভার্দের যা দরকার ছিল, তা হলো পরাজয় এড়ানো, তাহলেই নকআউটে ওঠার সম্ভাবনা টিকে থাকত। এদিকে স্পেন ৪২তম মিনিটে অ্যালেক্স বায়েনার করা গোলে উরুগুয়েকে হারিয়ে দেয়। আর তাতেই কপাল খুলে যায় কেপ ভার্দের।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

আজকের সর্বশেষ সংবাদ