আজ : ║ ║║

স্পেনকে রুখে দিল ইরাক

দেশচিন্তা ডেস্ক: প্রস্তুতি ম্যাচে বিশ্বকাপের অন্যতম ফেভারিট দল স্পেনকে রুখে দিল ইরাক। স্পেনের ঘরের মাঠে অনুষ্ঠিত ম্যাচটি ড্র হয়েছে ১-১ গোল ব্যবধানে। দুদলের হযে একটি করে গোল করেছেন ফেররান তোরেস ও মেরকাস দোস্কি।

ম্যাচে বল দখল ও আক্রমণে একচ্ছত্র আধিপত্য ছিল স্পেনের। পুরো ম্যাচের ৬৩ শতাংশ সময় নিজেদের অধীনে বল ধরে রাখেন স্প্যানিশ ফুটবলাররা। আর ইরাকের গোলবার বরাবর মোট শট নেয় মোট ১৮টি। এর মধ্যে অন-টার্গেটে ৪টি ও অফ টার্গেটে ১৪টি শট ছিল। এতে গোল এসেছে মাত্র একটি।

অন্যদিকে ম্যাচের কেবল ৩৭ শতাংশ সময় নিজেদের নিয়ন্ত্রণে বল রাখতে পেরেছে ইরাক ফুটবল দল। আর স্পেনের গোলবার লক্ষ্য করে তারা শট নিয়েছে মাত্র দুটি। এর মধ্যে ছিল একটি অন টার্গেট ও একটি অফ অফ টার্গেট শট।

ঘরের মাঠে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে স্প্যানিশরা। ইরাকের রক্ষণভাগে চালাতে থাকে একের পর এক আক্রমণ। সেই সুবাদে ম্যাচের ১৬তম মিনিটেই লিড নেয় স্প্যানিশরা। দানি ওলমোর বাড়ানো বলে সহজেই লক্ষ্যভেদ করেন ফেররান তোরেস।

অবশ্য বেশিক্ষণ পিছিয়ে থাকতে হয়নি ইরাককে। প্রথম গোলের ঠিত ১১ মিনিট পর আকাম হাসিমের অ্যাসিস্টে দলকে সমতায় ফেরান মেরকাস দোস্কি। প্রথমার্ধ শেষ হয় ১-১ গোল ব্যবধানে।

দ্বিতীয়ার্ধে গোলের নেশায় বুঁদ হয়ে উঠেন স্প্যানিশ ফুটবলাররা। কিন্তু একের পর এক আক্রমণ চালালেও প্রতিপক্ষের রক্ষণভাগে গিয়ে বারবার পরাস্থ হতে হয়েছে তাদের। ফলে ম্যাচের শেষ পর্যন্ত আর কোনো গোল হয়নি। আর ম্যাচটি ড্র হয় ১-১ গোল ব্যবধানে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

আজকের সর্বশেষ সংবাদ