আজ : সোমবার ║ ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : সোমবার ║ ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ║২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ║ ২১শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

নেইমারকে রেখেই ব্রাজিলের বিশ্বকাপ দল ঘোষণা

দেশচিন্তা ডেস্ক: সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ২০২৬ বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। আর সেই দলে জায়গা পেয়েছেন ব্রাজিলের তারকা ফরোয়ার্ড নেইমার। দীর্ঘদিনের চোট ও ফিটনেস শঙ্কা কাটিয়ে বিশ্বকাপ স্কোয়াডে ফিরেছেন সান্তোসের এই স্ট্রাইকার।

গত কয়েক মাস ধরেই গুঞ্জন ছিল, ফিটনেস সমস্যার কারণে হয়তো এবারের বিশ্বকাপ মিস করতে পারেন ৩৪ বছর বয়সী নেইমার। ইনজুরির কারণে মৌসুমের বড় একটি সময় মাঠের বাইরে কাটাতে হয়েছে তাকে। তবে শেষ পর্যন্ত কোচ কার্লো আনচেলত্তির আস্থার প্রতিদান দিতে সক্ষম হয়েছেন ব্রাজিলিয়ান তারকা।

বিশ্বকাপে সুযোগ পাওয়ার জন্য নেইমারকে ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার শর্ত দিয়েছিলেন আনচেলত্তি। সেই পরীক্ষায় সফলভাবেই পাস করেছেন সাবেক এফসি বার্সেলোনা এবং প্যারিস সেন্ট-জার্মেইন এফ.সি. তারকা। চলতি মৌসুমে সান্তোস এফসির হয়ে ১৫ ম্যাচে ৬ গোল করার পাশাপাশি আরও ৪ গোলে সহায়তা করেছেন তিনি।

ধারণা করা হচ্ছে, ক্যারিয়ারের শেষ বিশ্বকাপে নিজের সেরাটা উজাড় করে দিতেই মাঠে নামবেন নেইমার। দল ঘোষণার সময় রিও ডি জেনেইরোর মিউজিয়াম অব টুমরোতে উপস্থিত দর্শকদের করতালিতে মুখরিত হয়ে ওঠে পুরো অনুষ্ঠানস্থল, যখন আনচেলত্তি নেইমারের নাম ঘোষণা করেন।

দল ঘোষণার আগে সিবিএফ টিভিকে আনচেলত্তি বলেন, ‘যোগ্যতা, প্যাশন এবং অভিজ্ঞতার সমন্বয়ে দলটি সাজানো হয়েছে। এটি হয়তো নিখুঁত তালিকা নয়, তবে ভুলের সুযোগ খুব কম রাখা হয়েছে। আমাদের মূল লক্ষ্য বিশ্বকাপকে জাঁকজমকপূর্ণ করে তোলা।’

ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াড
গোলরক্ষক: অ্যালিসন, এদারসন ও ওয়েভারটন।

ডিফেন্ডার: ব্রেমার, গ্যাব্রিয়েল মাগালায়েস, ইবানেজ, লিও পেরেইরা, মার্কিনিওস অ্যালেক্স সান্দ্রো, দানিলো, ডগলাস সান্তোস ও ওয়েসলি।

মিডফিল্ডার: ব্রুনো গুইমারেস, কাসেমিরো, দানিলো দস সান্তোস, ফাবিনহো ও লুকাস পাকেতা।

ফরোয়ার্ড: নেইমার জুনিয়র, ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনিয়া, গ্যাব্রিয়েল মার্টিনেলি, ম্যাথিউস কুনিয়া, লুইজ হেনরিকে, এন্ড্রিক, ইগর থিয়াগো ও রায়ান।

আগামী ১১ জুন শুরু হবে ২০২৬ বিশ্বকাপ। এবারের আসরের যৌথ আয়োজক যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। বিশ্বকাপে ‘সি’ গ্রুপে পড়েছে ব্রাজিল। আগামী ১৪ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এরপর ২০ জুন প্রতিপক্ষ হাইতি এবং ২৫ জুন গ্রুপ পর্বের শেষ ম্যাচে তারা মুখোমুখি হবে স্কটল্যান্ডের।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

আজকের সর্বশেষ সংবাদ