আজ : শুক্রবার ║ ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : শুক্রবার ║ ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ║১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ১৭ই সফর, ১৪৪৮ হিজরি

সিরিজে সমতা ফিরতে জয়ের কৃতিত্ব যাদের দিলেন মিরাজ

দেশচিন্তা ডেস্ক: মিরপুরে দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে। প্রথম ম্যাচে হারের পর এটি ছিল সিরিজ বাঁচানোর লড়াই। ঘরের মাঠে নিউজিল্যান্ডকে মাত্র ১৯৮ রানে গুটিয়ে দিয়ে ৬ উইকেট ও ৮৭ বল হাতে রেখে সহজ জয় তুলে নিয়েছে টাইগাররা।

নিউজিল্যান্ড প্রথমে ব্যাট করে ৪৮.৪ ওভারে অলআউট হয় ১৯৮ রানে। জবাবে বাংলাদেশ ৩৫.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে লক্ষ্য পেরিয়ে যায়। এই জয়ের নায়ক নিঃসন্দেহে পেসার নাহিদ রানা। মাত্র ৩২ রান খরচ করে ৫ উইকেট নিয়ে কিউই ব্যাটিং লাইনআপকে একাই ধসিয়ে দিয়েছেন তিনি। এটি তার ক্যারিয়ারের দ্বিতীয় ওয়ানডে ফাইফার।

বোলারদের দুর্দান্ত নৈপুণ্যের প্রশংসা করেছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ম্যাচ শেষে তিনি বলেন, “ক্রিকেটাররা সত্যিই দারুণ খেলেছে। নাহিদ রানা অসাধারণ বোলিং করেছে। শরিফুল ও তাসকিনও ভালো সাপোর্ট দিয়েছে। উইকেট দেখতে ভালো মনে হলেও এই কন্ডিশনে বোলিং করা খুব সহজ ছিল না।”

প্রথম ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় হারের পর এদিন বাংলাদেশের ব্যাটসম্যানরা ঘুরে দাঁড়ান। শুরুতে দ্রুত দুই উইকেট পড়ে গেলেও তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্ত ১২০ রানের বড় জুটি গড়ে দলকে শক্ত ভিত দেন। পরে তাওহিদ হৃদয় ম্যাচটি সুন্দরভাবে শেষ করেন।

মিরাজ ব্যাটিংয়ের প্রশংসা করে বলেন, “ব্যাটাররাও চমৎকার কাজ করেছে। প্রথম দিকে উইকেট হারানোর পর তামিম-শান্তর সেই পার্টনারশিপ খুব গুরুত্বপূর্ণ ছিল। এটিই রান তাড়ার ভিত গড়ে দেয়। হৃদয়ও দারুণভাবে ফিনিশ করেছে।”

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

আজকের সর্বশেষ সংবাদ