আজ : সোমবার ║ ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : সোমবার ║ ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ║৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি

হজ্ব একটি আধ্যাত্নিক রুহানী সফর

দেশচিন্তা ডেস্ক: হজ্ব একটি আধ্যাত্নিক রুহানী সফর| প্রত্যেক মুসলমান আশায় থাকেন জীবনে একবার হলেও হজ্ব করবেন| কিন্তু আর্থিক, শারীরিক ও নানা সমস্যার কারণে সবার পক্ষে তা সম্ভব হয় না| যারা আল্লাহর ঘরের মেহমান হয়ে যাওয়ার ডাক পেয়েছেন তারা বড়ই সৌভাগ্যবান| হাসনাইন ট্রাভেলস এন্ড টুরস& হজ্ব কাফেলা বহু বছর ধরে হজ্বযাত্রীদের আন্তরিক সেবা দিয়ে দেশের হজ্ব ব্যবস্থাপনায় একটি আস্থার প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে| আল্লাহর ঘরের মেহমানদের সেবায় প্রতিষ্ঠানটির ভূমিকা ক্রমেই বিস্তৃত ও প্রশংসিত হচ্ছে| এতে পুরুষ ও নারী হজ্বযাত্রীদের জন্য পৃথক ব্যবস্থাপনায় হজ্বকালীন করণীয় বিষয়ে বাস্তবভিত্তিক দিকনির্দেশনা প্রদান করা হয়, যা অংশগ্রহণকারীদের জন্য ছিল অত্যন্ত ফলপ্রসূ| ‎অনুষ্ঠান শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ মুনাজাত করা হয়| গত ১৮ এপ্রিল শনিবার নগরীর নাসিরাবাদ কনভেনশন হলে দেশের শীর্ষ স্থানীয় হজ্ব কাফেলা হাসনাইন ট্রাভেলস এন্ড ট্যুরস এর উদ্যাগে ২০২৬ সালের হাজী সাহেবানদের হজ্ব প্রশিক্ষণ কর্মশালা ও প্রীতি সম্মেলন হাসনাইন ট্রাভেলস& এন্ড ট্যুরস লিঃ এর চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ হাসান নুর চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়| এতে বক্তব্য রাখেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ আলহাজ্ব এরশাদ উল্লাহ এমপি, চট্টগ্রাম-১৬ আসনের সংসদ অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম এমপি, বিশিষ্ট ইসলামিক স্কালার আল্লামা মুফতি ওসমান গণি সালেহী, মেজর জেনারেল কাজী ইফতেখার-উল-আলম এনডিসি, পিএসসি (অব:), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আরবী বিভাগের অধ্যাপক প্রফেসর ড. মোহাম্মদ ফরিদ উদ্দিন ফারুক| এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম হাব এর সভাপতি আলহাজ্ব শরিয়ত উল্লাহ শহিদ, সাধারণ সম্পাদক আলহাজ্ব আবদুল মালেক,আলহাজ্ব মুহাম্মদ সালাউদ্দিন, হাসনাইন ট্রাভেলস& এন্ড ট্যুরস লি: এর মোয়াল্লেম ˆসয়দ মুসতাফা মুনিরুদ্দীন, ড. দেলোয়ার হোসেন আনসারি, মাওলানা আনোয়ার হোসেন, মাওলানা শহিদুল আলম, হাফেজ আবদুল ওয়াহেদ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ|

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ