আজ : সোমবার ║ ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : সোমবার ║ ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ║৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি

সুদক্ষ আলেম গড়ে তুলতে দরসে নিজামীর পাঠদান অতুলনীয়

দেশচিন্তা ডেস্ক: গত ১৪ ই এপ্রিল ২০২৬ ইং ১লা ˆবশাখ মঙ্গলবার আনোয়ারা ওষখাইন আলি নগর দরবার শরীফে ওষখাইন শাহ আলি রজা (রা.) মাদরাসা হল রুমে বেলায়তের সম্রাট পাঁচ তরিকার পীর শ্রেষ্ঠ সাধক মহাকবি কুতুবে মাখতুব শাহীন শাহ আলী রজা কানু শাহ (রা.)’র পীর মুর্শিদ হযরত শাহ কেয়াম উদ্দিন আউলিয়া (রা.)’র বার্ষিক ওরশ শরিফ এবং ওষখাইন শাহ আলি রজা (রা.) আলিম মাদরাসা সালানা জলসা ও শাহ কেয়াম উদ্দিন আউলিয়া (রা.) হেফজখানা শাহ রসিদ আহমদ মিয়া (রা.) শিশু একাডেমি শাহ রসিদ আহমদ মিয়া (রা.) দরছে নিযামীর সালানা পুরস্কার বিতরণ হযরত শাহ সুফি ইলিয়াছ রজা (মা. জি. আ.)’ সভাপতিত্বে অনুষ্ঠিত হয়| এসময় উদ্ভোধক ছিলেন উপস্থিত ছিলেন মাদরাসার পরিচালক শাহজাদা মাওলানা মুহাম্মদ আবদুল কাদের চাঁদ মিয়া| অনুষ্ঠান পরিচলানায় ছিলেন মাদরাসার অধ্যক্ষ শাহজাদা মাওলানা মুহাম্মদ নেছার মিয়া| বিশেষ অতিথি হিসেবে ছিলেন মাওলানা মোরশেদ হক আল কাদেরি, আমেরিকা প্রবাসী মুহাম্মদ আলী আকরাম, দুবাই প্রবাসী মুহাম্মদ শহিদ| আলোচক হিসেবে ছিলেন মাওলানা মুহাম্মদ আবুল মুনছুর রেজবি, মাওলানা মাহবুবুর রহমান, মাওলানা ওয়াহেদুল আলম, মাষ্টার নাছির উদ্দিন সহ অসংখ্য ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন| পরিশেষে দেশ ও জাতির কল্যাণে মিলাদ কিয়াম এবং মোনাজাতের মাধ্যমে উক্ত সালানা পুরস্কার বিতরণী অনুষ্ঠান সমাপ্ত হয়| শাহজাদা মাওলানা মুহাম্মদ আবদুল কাদের চাঁদ মিয়া বলেন, শিক্ষার মানোন্নয়ন দরসে নিজামীর বিকল্প নাই| একজন সুদক্ষ আলেম গড়ে তুলতে দরসে নিজামীর পাঠদান অতুলনীয়| তারই পরিপ্রেক্ষিতে অত্র প্রতিষ্ঠান সমাজে যে অবদান রেখে যাচ্ছে তা অন¯^ীকার্য| ভবিষ্যতে জ্ঞান পিপাসুদের জন্য শিক্ষার আলো ছড়াতে আরও খেদমতের আঞ্জাম দিয়ে এই দ্বীনি শিক্ষা নিকেতন অসংখ্য আলেম ˆতরি করবে| এই আশা ব্যর্থ রাখি| যারা শিক্ষার আলো পায়নি তাদের মাঝে ইসলামের আলো পৌঁছে দেওয়া আমাদের একান্ত কর্তব্য|

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ