আজ : সোমবার ║ ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : সোমবার ║ ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ║২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ║ ২১শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

কুমিল্লা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি-জামায়াত সমন্বিত প্যানেল বিজয়ী

দেশচিন্তা ডেস্ক: কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি-জামায়াত সমন্বিত প্যানেল বিজয়ী হয়েছে। ১৫টির মধ্যে সভাপতি-সাধারণ সম্পাদকসহ ১৩টি পদে বিজয়ী হয় ‘কুমিল্লা জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ’ নামের সমন্বিত এই প্যানেল।

তাদের মধ্যে সভাপতি পদে বিজয়ী হন জামায়াতে ইসলামীর অ্যাডভোকেট সহিদ উল্লাহ এবং সাধারণ সম্পাদক পদে জয় পান বিএনপির অ্যাডভোকেট মাহাবুবুল হক খন্দকার।

এবার কুমিল্লা আইনজীবী সমিতির নির্বাচনে তিনটি প্যানেল নির্বাচনে অংশ নেয়। তার মধ্যে বিএনপি এবং জামায়াতে ইসলামীর সমন্বিত প্যানেল ‘কুমিল্লা জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ’, বিএনপি সমর্থিত প্যানেল ‘কুমিল্লা জাতীয়তাবাদী আইনজীবী পরিষদ’ এবং আওয়ামী লীগ সমর্থিত ‘নিরপেক্ষ পরিষদ’।

বিএনপি ও জামায়াত প্যানেলের অন্যান্য পদের বিজয়ীরা হলেন- সহ-সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ জাকির হোসেন (বিএনপি), সহ-সভাপতি অ্যাডভোকেট আবদুল বাতেন মজুমদার (জামায়াত), ট্রেজারার অ্যাডভোকেট আবু মুছা ভূঁঞা (বিএনপি), লাইব্রেরি সেক্রেটারি অ্যাডভোকেট মোহাম্মদ আবুল কাশেম কমল (জামায়াত), এনরোলমেন্ট সেক্রেটারি অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহান ভূঁইয়া (বিএনপি) ও রিক্রিয়েশন সেক্রেটারি অ্যাডভোকেট সাইফুর রহমান সায়েম (বিএনপি)।

নিরপেক্ষ ব্যানারে করা আওয়ামী লীগের প্যানেলের সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম এবং আইটি সম্পাদক পদে শাহ আলম জয় লাভ করেন।

বিএনপি সমর্থিত ‘কুমিল্লা জাতীয়তাবাদী আইনজীবী পরিষদ’ ‘ইউসুফ আলী-তৌফিক আহমেদ চৌধুরী আকাশ’ প্যানেলের কেউ জয়ী হতে পারেননি।

গত বৃহস্পতিবার (২ এপ্রিল) কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নির্বাচন (২০২৬-২০২৭) অনুষ্ঠিত হয়। শুক্রবার (৩ এপ্রিল) বেলা ১১টার দিকে ফলাফল ঘোষণা করা হয়।

এবার কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে মোট ভোটার ছিলেন ১২৮৭ জন। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট কাস্টিং হয়েছিল ১২৫৩টি। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোটগ্রহণ সম্পন্ন হয়। বৃহস্পতিবার রাতব্যাপী চলে ভোট গণনা। গণনা শেষে শুক্রবার বেলা ১১টায় ফলাফল প্রকাশ করা হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

আজকের সর্বশেষ সংবাদ