আজ : সোমবার ║ ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : সোমবার ║ ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ║২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ║ ২১শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

বেগম জিয়ার আমলে মানুষ কেন ভালো থাকল, এই কারণে ১৭ বছর ভুগেছি : চিফ হুইপ

দেশচিন্তা ডেস্ক: বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আমলে দেশের মানুষ কেন ভালো থাকল, শুধু এই কারণেই বিএনপিকে ১৭ বছর ভুগতে হয়েছে বলে মন্তব্য করেছেন সরকারি দলের চিফ হুইপ নুরুল ইসলাম। তিনি বলেছেন, নানা অসংগতি থেকে জিয়াউর রহমান দেশটাকে বের করে এনেছিলেন। কিন্তু ফলাফল হিসেবে তাকে হত্যা করা হয়েছে।

শুক্রবার (৩ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল’ এই আলোচনা সভার আয়োজন করে।

চিফ হুইপ নুরুল ইসলাম বলেন, ‘বেগম জিয়ার আমলে দেশের মানুষ কেন ভালো থাকল, কেন দেশের উন্নতি হলো? শুধু এসব কারণে আমরা ১৭ বছর ভুগেছি।’ তিনি আরও বলেন, মানুষ যখন মানবেতর জীবনযাপন করে শেষ হয়ে যাচ্ছিল, তখন জিয়াউর রহমান ক্ষমতায় এসে বহুদলীয় রাজনীতি প্রবর্তন করেন। তার খাল খনন কর্মসূচির ফলে তিন বছরের মাথায় খাদ্য সংকট দূর হয়েছিল। বর্তমানে তারেক রহমানও একই পথে হাঁটছেন এবং বৃক্ষরোপণসহ নানা কর্মসূচি হাতে নিয়েছেন।

শেখ মুজিবুর রহমানের সমালোচনা করে তিনি বলেন, স্বাধীনতাকে অরক্ষিত রেখে তিনি আত্মসমর্পণ করেছিলেন। বিবিসির সাংবাদিক সিরাজের উদ্ধৃতি দিয়ে তিনি দাবি করেন, সিরাজের বলা ৩ লাখ শহীদকে শেখ মুজিব ৩ মিলিয়ন বানিয়ে ফেলেন। এছাড়া জিয়া উদ্যানে জিয়াউর রহমানের মরদেহ নেই বলে শেখ হাসিনা সংসদে যে মন্তব্য করেছিলেন, তারও সমালোচনা করেন তিনি।

মুজিব বাহিনীর কর্মকাণ্ড তুলে ধরে চিফ হুইপ বলেন, তারা অত্যন্ত নৃশংস ছিল। বাবা-মায়ের সামনে ছেলেকে হত্যা বা বাবার হাতে কুড়াল দিয়ে ছেলের মাথা বিচ্ছিন্ন করার মতো ঘটনা ঘটেছে। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ দেশ থেকে ২৭ লাখ কোটি টাকা পাচার করেছে এবং যুবলীগের সদস্যদের অস্ত্রের লাইসেন্স লাগত না।

তারেক রহমান সম্পর্কে নুরুল ইসলাম বলেন, তিনি টাকা চুরি করতে আসেননি। তিনি একজন সাশ্রয়ী মানুষ, যিনি নিজের অফিসে সেন্ট্রাল এসি চালান না এবং রাত ৩টায় ফোন করলেও তাকে পাওয়া যায়। তারেক রহমান কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ডের প্রচলন করেছেন এবং প্রস্তাব রেখেছেন যে, দুবারের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না।

তারেক রহমানের রাজনৈতিক দূরদর্শিতার কথা উল্লেখ করে তিনি বলেন, তারেক রহমান ‘জুলাই সনদ’-এর পক্ষে এবং এর প্রতিটি বিষয় অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবেন। নির্বাচনে জয়লাভ করে বিরোধীদলীয় নেতার বাসায় গিয়ে দেখা করার নজিরও তিনি স্থাপন করেছেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সভাপতি হুমায়ুন কবির ব্যাপারীর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম (বীর মুক্তিযোদ্ধা) প্রমুখ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

আজকের সর্বশেষ সংবাদ