আজ : মঙ্গলবার ║ ৩১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : মঙ্গলবার ║ ৩১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ║১৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ║ ১২ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

মস্তিষ্কের রোগে মারা গেলেন হলিউড অভিনেত্রী মেরি বেথ হার্ট

দেশচিন্তা ডেস্ক: হলিউডের বরেণ্য অভিনেত্রী মেরি বেথ হার্ট আর নেই। গত ২৮ মার্চ মস্তিষ্কের জটিল রোগে আক্রান্ত হয়ে ৭৯ বছর বয়সে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন মেয়ে মলি শ্রেডার এবং স্বামী, প্রখ্যাত লেখক ও পরিচালক পল শ্রেডার।

সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, মেরি ছিলেন একজন দক্ষ অভিনেত্রী, নিবেদিতপ্রাণ স্ত্রী ও স্নেহময়ী মা। পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, তাঁর মৃত্যুতে সবাই শোকাহত হলেও এই ভেবে সান্ত্বনা পাচ্ছেন যে, তিনি দীর্ঘদিনের শারীরিক কষ্ট থেকে মুক্তি পেয়েছেন।

ব্যক্তিজীবনে ১৯৭১ সালে অভিনেতা উইলিয়াম হার্টের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন মেরি। তবে এক দশকের মাথায় তাঁদের সম্পর্কের ইতি ঘটে। পরবর্তীতে তিনি পল শ্রেডারের সঙ্গে সংসার শুরু করেন।

মঞ্চ ও রূপালি পর্দা—উভয় মাধ্যমেই মেরির পদচারণা ছিল উজ্জ্বল। ১৯৭৪ সালে নিউইয়র্ক সিটির বিখ্যাত ‘ব্রডওয়ে’ থিয়েটারে তাঁর অভিষেক হয়। দীর্ঘ ক্যারিয়ারে ‘ক্রাইমস অব দ্য হার্ট’, ‘ট্রেলাউনি অব দ্য ওয়েলস’ ও ‘বেনিফ্যাক্টরস’-এ অনবদ্য অভিনয়ের জন্য তিনি সম্মানজনক ‘টনি পুরস্কার’-এর মনোনয়ন পেয়েছিলেন।

১৯৭৮ সালে উডি অ্যালেনের ড্রামা ফিল্ম ‘ইন্টেরিয়র্স’-এর মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে মেরি বেথ হার্টের। তাঁর অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে ‘দ্য ওয়ার্ল্ড অ্যাকর্ডিং টু গার্প’ (১৯৮২), ‘স্লেভস অব নিউ ইয়র্ক’ (১৯৮৯), ‘দ্য এজ অব ইনোসেন্স’ (১৯৯৩) এবং ‘সিক্স ডিগ্রিস অব সেপারেশন’ (১৯৯৩)।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ