আজ : বৃহস্পতিবার ║ ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : বৃহস্পতিবার ║ ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ║২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ৩০শে সফর, ১৪৪৮ হিজরি

প্রেম ভাঙা আর ইনজুরি শঙ্কার মধ্যেই মাঠে ছন্দে ইয়ামাল, বার্সেলোনার জয়

দেশচিন্তা ডেস্ক: মাত্র তিন মাসের মাথায় বার্সেলোনার স্প্যানিশ ফরোয়ার্ড লামিনে ইয়ামালের সঙ্গে আর্জেন্টাইন গায়িকা নিকো নিকোলের প্রেমের সম্পর্ক ভেঙে গেছে। এর মধ্যে বড় দুশ্চিন্তা ছিল তার চোট। সব ঝেড়ে মাঠে নেমে ছন্দে ফিরলেন ইয়ামাল। জিতল তার দলও।

গত সপ্তাহে এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদের কাছে হেরে বসে বার্সেলোনা। তাতে শিরোপা ধরে রাখার মিশনে বড় ধাক্কা খায় ফ্লিকের দল। তবে আবারও নতুন করে এগোচ্ছে বার্সেলোনা। গতকাল (রোববার) রাতে এলচের বিপক্ষে ৩-১ গোলের সহজ জয় পেয়েছে কাতালান ক্লাবটি। তাতে রিয়াল মাদ্রিদের সঙ্গে পয়েন্ট ব্যবধানও কমেছে তাদের।

ম্যাচের শুরুতেই জোড়া গোলে এগিয়ে যায় বার্সা। দুই মিনিটের ব্যবধানে দুটি গোল করেন ইয়ামাল ও ফেরান তোরেস। ম্যাচের ৯ম মিনিটে আলেহান্দ্রো বাল্দের থ্রু পাসে লামিনে ইয়ামাল প্রথম গোল করেন, এরপর বাঁ দিক থেকে আসা ফের্মিন লোপেসের পাস থেকে ছয় গজ বক্সে ফাঁকায় থাকা ফেরান তোরেস ডান পায়ের শটে দ্বিতীয় গোলটি করেন।

প্রথমার্ধের শেষ দিকে ব্যবধান কমায় এলচে। আলভারো নুনেসের পাস ধরে রাফা মির দূরের পোস্টে কোনাকুনি শটে গোল করেন। দ্বিতীয়ার্ধের দশম মিনিটে এলচে গোলের সুযোগ পেয়েও ব্যর্থ হয়। পরে পাঁচ মিনিটে ডান দিক থেকে ক্রস নিয়ন্ত্রণ করে মার্কাস র‌্যাশফোর্ড ব্যবধান বাড়ান।

ইনজুরিতে থাকা বার্সেলোনার পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানদোভস্কি এদিন মাঠে ফিরেছেন। ৭৪তম মিনিটে র‌্যাশফোর্ডের বদলি হিসেবে তাকে নামান হ্যান্সি ফ্লিক। ক্লাসিকোর ব্যর্থতা ভুলে ফের জয়ের পথে ফিরল বার্সেলোনা। লিগ টেবিলে এখন দ্বিতীয় স্থানে আছে তারা। ১১ ম্যাচে আট জয় ও এক ড্রয়ে তাদের পয়েন্ট ২৫। শীর্ষে রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৩০।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

আজকের সর্বশেষ সংবাদ