আজ : মঙ্গলবার ║ ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : মঙ্গলবার ║ ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ║৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ║ ২৮শে রমজান, ১৪৪৭ হিজরি

ব্রাইটনকে হারিয়ে ইউনাইটেডের জয়ের হ্যাটট্রিক

দেশচিন্তা ডেস্ক: আগের চেনা ছন্দে ফিরতে শুরু করেছে ম্যানচেস্টার ইউনাইটেড।একের পর এক জয়ে লীগ শিরোপার লড়াইয়ের শক্ত প্রতিদ্বন্দ্বীদের ইঙ্গিত দিচ্ছে দলটি। উজ্জীবিত পারফরম্যান্সে রেড ভেভিলসরা পারফরম্যান্সে এবার তারা হারিয়ে দিয়েছে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিওনকে।

ওল্ড ট্র্যাফোর্ডে শনিবার (২৫ অক্টোবর) প্রিমিয়ার লিগের ম্যাচটি ৪-২ গোলে জিতেছে স্বাগতিকরা।মাথেউস কুইয়ার গোলে ইউনাইটেড এগিয়ে যাওয়ার পর প্রথমার্ধেই ব্যবধান দ্বিগুণ করেন কাসেমিরো। দ্বিতীয়ার্ধে ব্রায়ান এমবুমোর জোড়া গোলের মাঝে দুটি গোল করে ম্যাচে রোমাঞ্চ ছড়ায় ব্রাইটন।

গত মৌসুমে এই ব্রাইটনের বিপক্ষেই দুইবারের দেখায় প্রতিবারই হেরেছিল ইউনাইটেড। ৯ ম্যাচে ৫ জয় ও এক ড্রয়ে ১৬ পয়েন্ট নিয়ে চার নম্বরে উঠেছে ইউনাইটেড। সমান ম্যাচে ৩টি করে জয় ও ড্রয়ে ১২ পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে ব্রাইটন।

২৪ মিনিটে রেড ডেভিলরা লিড পায় কুনিয়ার নৈপূণ্যে। ক্যাসেমিরোর পাস থেকে গোলটি করেন এই ব্রাজিলিয়ান।

গত জুনে ইউনাইটেডে যোগ দেয়ার পর ক্লাবটির হয়ে এটিই তার প্রথম গোল। গত মৌসুমের শুরু থেক সব প্রতিযোগিতা মিলিয়ে সাতবার ডি-বক্সের বাইরে থেকে শটে গোল করলেন কুনিয়া। এই সময়ে প্রিমিয়ার লিগে আর কেউই ডি-বক্সের বাইরে থেকে এতো গোল করেননি।

এর ১০ মিনিট পরেই ব্যবধান দ্বিগুণ করে ইউনাইটেড। ডি-বক্সের বাইরে থেকে ক্যাসেমিরোর নেয়া জোরাল শট প্রতিপক্ষের একজনের গায়ে লেগে দিক পাল্টে জালে জড়ায়, গোলরক্ষকের কিছুই করার ছিল না।

৬১ মিনিটে গোলের খাতায় নাম তোলেন এমবেউমো। বেনিয়ামিন সিসকোর পাস ধরে ডি-বক্সে ঢুকে কাছের পোস্টে জোরল শট নিয়ে গোলটি করেন এই ক্যামেরুনিয়ান ফরোয়ার্ড। এই নিয়ে টানা দ্বিতীয় ম্যাচে গোল করলেন এমবেউমো। এর আগে লিভারপুলের বিপক্ষে ম্যাচের দ্বিতীয় মিনিটেই গোল করেছিলেন

৭৪ মিনিটে ২২ গজ দূর থেকে জোরাল শটে গোল করেন ব্রাইটনে ওয়েলবেক। তাতে ম্যাচে রোমাঞ্চ ফিরে আসে।

গোলের পর আরও চাপ বাড়াতে থাকে ব্রাইটন। সুযোগও আসে। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে জেমস মিলনারের কর্নার থেকে দারুণ হেডে গোল করেন ১৮ বছর বয়সী গ্রিক ফরোয়ার্ড কস্তোউলাস। ততক্ষণে পয়েন্ট হারানোর শঙ্কা পেয়ে বসেছে রেড ডেভিলদের।

তবে সেটি দূর করে চার মিনিট পরেই ব্যবধান গড়ে দেন বদলি নামা মিডফিল্ডার এইডেন হেভেনের মাঝমাঠ থেকে বাড়ানো থ্রুবল ধরে ম্যাচে নিজের দ্বিতীয় গোলটি করেন এই ক্যামেরুনিয়ান।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ