আজ : রবিবার ║ ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : রবিবার ║ ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ║২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ২৬শে সফর, ১৪৪৮ হিজরি

দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা

দেশচিন্তা ডেস্ক: ইতালির রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) আয়োজিত বার্ষিক ওয়ার্ল্ড ফুড ফোরামে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

বুধবার (১৫ অক্টোবর) ভোরে প্রধান উপদেষ্টাকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

গত মঙ্গলবার (১৪ অক্টোবর) রোমের স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ফিউমিসিনো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হন বাংলাদেশের সরকারপ্রধান।

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) আয়োজিত বার্ষিক ওয়ার্ল্ড ফুড ফোরামে যোগ দিতে গত রবিবার স্থানীয় সময় বিকেল ৫টার দিকে রোমে পৌঁছান প্রধান উপদেষ্টা।

সোমবার এফএও আয়োজিত বার্ষিক ওয়ার্ল্ড ফুড ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে ভাষণ দেন ড. মুহাম্মদ ইউনূস। এ সময় ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বিশ্ব গড়তে ছয় দফা প্রস্তাবনা তুলে ধরেন তিনি।

এ ছাড়া সফরে ব্রাজিলের প্রেসিডেন্ট, জিবুতির প্রধানমন্ত্রী ও রোমের মেয়রসহ বিভিন্ন সংস্থার সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা।

এসব বৈঠকে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

আজকের সর্বশেষ সংবাদ