আজ : শুক্রবার ║ ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : শুক্রবার ║ ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ║৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ║ ৪ঠা মহর্‌রম, ১৪৪৮ হিজরি

হাসপাতালে ভর্তি দেলোয়ার জাহান ঝন্টু

দেশচিন্তা ডেস্ক: দেশের বরেণ্য চলচ্চিত্র পরিচালক এবং বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার জাহান ঝন্টু চোখের সমস্যা নিয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। জানা গেছে, ইতোমধ্যে তার চোখের সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা এম এন ইস্পাহানি।

রোববার (২১ সেপ্টেম্বর) সামাজিকমাধ্যমে নির্মাতা ইস্পাহানি লেখেন, ‘দেলোয়ার জাহান ঝন্টু। একজন পরিপূর্ণ সাদা মনের মানুষ। আল্লাহর রহমতে সাকসেসফুলি চোখের অপারেশন সম্পন্ন হয়েছে। দোয়া করবেন।’

ওই পোস্টের মন্তব্যের ঘরে ঢাকাই সিনেমার খল অভিনেতা মিশা সওদাগর দোয়া লিখেছেন, ‘অনেক দোয়া’। এছাড়া অনেকেই চলচ্চিত্র পরিচালকের সুস্বাস্থ্যতা কামনা করেছেন।

একদিন হঠাৎ শুনি সুনেত্রা চলে গেছে: দেলোয়ার জাহান ঝন্টু
ওই পোস্টে দেখা যায়, হাসাপাতালে বিছানায় এক চোখে অপারেশন অবস্থায় শুয়ে আছেন দেলোয়ার হোসেন ঝন্টু।

দীর্ঘ চার দশকের বেশি সময়ে শতাধিক চলচ্চিত্র নির্মাণ করেছেন তিনি। ‘লিডার’ চলচ্চিত্র নির্মাণের মাধ্যমে পরিচালনায় আত্মপ্রকাশ করেন। তার পরিচালিত মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র ‘বন্দুক’। ঝন্টু পরিচালিত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে, ‘শিমুল পারুল’, ‘প্রেমগীত’, ‘হারানো প্রেম’, ‘ঝিনুকমালার প্রেম’, ‘বউমা’, ‘সকাল-সন্ধ্যা’, ‘পালকি’, ‘জজ ব্যারিস্টার’, ‘মুজাহিদ’, ‘হাতি আমার সাথী’।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

আজকের সর্বশেষ সংবাদ