আজ : রবিবার ║ ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : রবিবার ║ ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ║২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ২৩শে জিলকদ, ১৪৪৭ হিজরি

সেনাপ্রধানের সঙ্গে মালদ্বীপ ডিফেন্স ফোর্স প্রধানের সাক্ষাৎ

দেশচিন্তা ডেস্ক: মালদ্বীপ ন্যাশনাল ডিফেন্স ফোর্সের (এমএনডিএ) প্রধান মেজর জেনারেল ইব্রাহিম হিলমির নেতৃত্বে একটি প্রতিনিধিদল বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

রোববার (১৪ সেপ্টেম্বর) সেনাসদরে সেনাপ্রধানের সঙ্গে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

সাক্ষাৎকালে পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি তারা দুই দেশের সামরিক খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করেন।

মেজর জেনারেল ইব্রাহিম হিলমি দেশে-বিদেশে পেশাদারত্ব, বিশেষত বর্তমান পরিস্থিতিতে দেশের আইনশৃঙ্খলা রক্ষায় অবদান নিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর ভূয়সী প্রশংসা করেন।

এসময় বাংলাদেশে নিযুক্ত মালদ্বীপের রাষ্ট্রদূত শিউনিন রাশীদ উপস্থিত ছিলেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ