আজ : রবিবার ║ ১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : রবিবার ║ ১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ║২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ║ ২৭শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

মুখোমুখি সংঘর্ষে স্কুল শিক্ষিকা ও শিশু কন্যা নিহত

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার সোনাইমুড়ী-চৌমুহনী সড়কের সালামের দোকান এলাকায় পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে স্কুল শিক্ষিকা ও তার দুই বছরের শিশু কন্যা নিহত হয়েছেন। এ সময় তার আরও এক মেয়েসহ তিনজন আহত হন। বুধবার (৪ মার্চ) সকাল ৯টার দিকে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মিরওয়ারিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পলি রানী মজুমদার (৩৫) ও তার দুই বছরের মেয়ে নিভা রানী মজুমদার। আহত তার মেয়ে সেজুতি মজুমদারসহ (১১) তিনজনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে সেজুতির অবস্থা আশঙ্কাজনক।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ চৌধুরী জানান, বেগমগঞ্জ চৌরাস্তা থেকে সিএনজি অটোরিকশাযোগে আপানিয়ার দিকে যাচ্ছিলেন পলি। সিএনজিচালিত অটোরিকশাটি সালামের দোকান এলাকায় পৌঁছালে, বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি পিকআপের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলে পলি রানী ও তার শিশু কন্যা নিভা রানী মারা যায়।
ওসি আরও জানান, ঘটনাস্থল থেকে অটোরিকশা ও পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে।
নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম জানান, আহতদের মধ্যে সেজুতির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

আজকের সর্বশেষ সংবাদ