আজ : মঙ্গলবার ║ ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : মঙ্গলবার ║ ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ║১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ১৪ই সফর, ১৪৪৮ হিজরি

‘শান্তি, সম্প্রীতি ও মানবসেবার আদর্শকে সমাজে প্রতিষ্ঠা করতে হবে’

দেশচিন্তা ডেস্ক: গাউসিয়া কমিটি বাংলাদেশ চন্দনাইশ উপজেলা শাখার উদ্যোগে নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান ২৮ ফেব্রুয়ারি শনিবার বিকালে স্থানীয় বাদামতলস্থ মাসুমা কনভেনশন হলে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়। নব-নির্বাচিত সভাপতি আলহাজ্ব মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন-গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের সাবেক যুগ্ম-মহাসচিব মুহাম্মদ মাহাবুবুল হক খান। প্রধান বক্তা ছিলেন-চট্টগ্রাম দক্ষিণ জেলা গাউসিয়া কমিটির আহবায়ক মুহাম্মদ হাবিব উল্লাহ মাস্টার। নব-নির্বাচিত সাধারণ সম্পাদক মুহাম্মদ মোজাম্মেল হক তালুকদার, প্রস্তুতি কমিটির সদস্য সচিব মুহাম্মদ হোসেন চৌধুরীর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন-প্রস্তুতি কমিটির আহবায়ক মুহাম্মদ মোহরম আলী। অনুষ্ঠানে বক্তারা বলেন-গাউসিয়া কমিটি বাংলাদেশ একটি আদর্শভিত্তিক সংগঠন। মানবসেবা ও ঈমানী চেতনায় উজ্জীবিত হয়ে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে হবে। রমজানের শিক্ষা আমাদেরকে আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জনে উদ্বুদ্ধ করে। এই সংগঠনকে দ্বীনের খেদমতে অগ্রণী ভূমিকা রাখতে হবে। নবগঠিত কমিটির সকল সদস্য ঐক্যবদ্ধভাবে কাজ করলে চন্দনাইশ উপজেলায় ইসলামী মূল্যবোধ ও তরিকতের কার্যক্রম আরও সুসংহত হবে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন-শেখ মুহাম্মদ সালাহ উদ্দীন, প্রফেসর মুহাম্মদ আবদুল মান্নান, মুহাম্মদ হারুনুর রশিদ, মাওলানা মুহাম্মদ আবদুল গফুর খান, আহমদ কবির, জাফর আহমদ খান, অধ্যক্ষ মুফতি মুহাম্মদ সিরাজ উদ্দীন আলকাদেরী, মুহাম্মদ শরফুদ্দীন চৌধুরী কাজল, মুহাম্মদ সেলিম উদ্দীন, মুহাম্মদ আবু তাহের, এডভোকেট মুহাম্মদ মোজাম্মেল হক ফারুকী, মুহাম্মদ শাখাওয়াত হোসেন শিবলী, মুহাম্মদ মোয়াজ্জেম হোসেন শিকদার, মুহাম্মদ সরোয়ার উদ্দীন, মুহাম্মদ ওসমান গণি, মাওলানা মুহাম্মদ নাছির উদ্দীন, মাওলানা মুহাম্মদ মাহবুবুল আলম, জিএম শাহাদত হোসাইন মানিক, মাওলানা গোলাম মুহাম্মদ ফরহাদ মহিউদ্দীন, মুহাম্মদ শাহনেওয়াজ চৌধুরী শুভ, মুহাম্মদ মোস্তাফিজুর রহমান, মুহাম্মদ সাইফুল আলম, আলহাজ্ব মুহাম্মদ সাঈদ ইবনে খায়ের, মুহাম্মদ মঈন উদ্দীন চৌধুরী রূপন, মুহাম্মদ মাহবুব আলম, মুহাম্মদ ইলিয়াছ, ডা: মুহাম্মদ আবদুল আউয়াল, মুহাম্মদ আবু সৈয়দ, মুহাম্মদ আরমানুর রশিদ, মুহাম্মদ মেশকাতুল ইসলাম মোজাহেদী, মুহাম্মদ আলী আক্কাস, মুহাম্মদ শাখায়াত হোসেন টিংকু, মুহাম্মদ নুর হোসেন, মুহাম্মদ আবদুল মাবুদ, মীর আহমদ, মাওলানা মুহাম্মদ শফিকুল ইসলাম, মুহাম্মদ ফোরকান সওদাগর, জিএম জাহেদুল আলম, হাজী মুহাম্মদ ফেরদৌসুল আলম, মুহাম্মদ কায়কোবাদ প্রমুখ। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি, আলেম-ওলামা এবং সুধীজনগণ উপস্থিত থেকে সংগঠনের কার্যক্রমকে গতিশীল ও মানবকল্যাণমূলক কাজে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। বক্তারা ইসলামের শান্তি, সম্প্রীতি ও মানবসেবার আদর্শকে সমাজে প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। ইফতার পূর্বে দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া পরিচালিত হয়। অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়। উক্ত অনুষ্ঠানে নবগঠিত কমিটির সদস্যদের আনুষ্ঠানিক অভিষেক সম্পন্ন করা হয় এবং দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মুহাম্মদ আবুল কাশেম আনসারী।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

আজকের সর্বশেষ সংবাদ