আজ : মঙ্গলবার ║ ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : মঙ্গলবার ║ ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ║১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ║ ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি

বৃহত্তর ঢাকা সমিতি, চট্টগ্রাম-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

দেশচিন্তা ডেস্ক: গত ২৭ ফেব্রুয়ারি ২০২৬ রোজ শুক্রবার ৯ রমজান হোটেল আগ্রাবাদ এর ইচ্ছামতি হলে বৃহত্তর ঢাকা সমিতির সাবেক সভাপতি এ. এইচ. এম. করম আলীর স্মৃতির উদ্দেশ্যে স্মরণ সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি মো: হাবিবুর রহমানের সভাপতিত্বে এবং আয়োজক কমিটির আহবায়ক ও সমিতির যুগ্ম-সম্পাদক মীর নাজমুল আহসান রবিনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ স্মরণসভায় প্রধান অতিথির ভাষণে সমিতির প্রধান পৃষ্ঠপোষক ও হোটেল আগ্রাবাদের ব্যবস্থাপনা পরিচালক এইচ. এম. হাকিম আলী সকলকে মানবতার সেবায় এগিয়ে এসে সমিতির জাকাত ফান্ডে উদার হস্তে জাকাত প্রদানের আহ্বান জানান। সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন পোর্ট সিটি ইউনিভার্সিটির উপচার্য ডঃ তৈয়ব চৌধুরী। সভায় আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মুহাম্মদ ফয়সাল আহমেদ, সমিতির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন পিলু, জি.পি.এইচ ইস্পাত লি: এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো: আলমাস শিমুল, প্রিন্সিপাল এম.এ. কাশেম, অধ্যাপক ডাঃ মোজাম্মেল হক শারিফী, লে: কমান্ডার হাসানুজ্জামান খান সোহেল, ইঞ্জিনিয়ার মুজিবুর রহমান, মো: এমদাদুল হক, বস্ত্র কারুশিল্পী রওশন আরা চৌধুরী, হাফেজ মো: আনোয়ার হোসেন, পুষ্টিবিদ হাসিনা আক্তার লিপি, ইঞ্জিনিয়ার জসীম উদ্দিন, মিসেস সাদমান সাইকা, ডাঃ এম. এ. মতিন, মনোরঞ্জন দাশ, সাইফুল করিম আরিফ, ওমর ফারুক, কাওসার আহমেদ, মো: ওমর মজিবর রহমান, সামছুল হুদা, ইঞ্জিনিয়ার ফেরদৌসুল কবির, প্রফেসর ডাঃ মাসুদ আহমেদ, প্রফেসর ড. জুনায়েদ সিদ্দিকী, প্রফেসর আবদুল হালিম প্রমুখ। বক্তারা বৃহত্তর ঢাকা সমিতির ফ্রি ক্লিনিক কার্যক্রমকে বৃহদাকারে চালু রাখতে দুঃস্থ ও আর্ত মানুষের সেবায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। মরহুম আলহাজ্ব এ.এইচ.এম. করম আলীসহ বৃহত্তর ঢাকা সমিতির এ যাবত পর্যন্ত যাঁরা ইন্তেকাল করেছেন সকলের রুহের মাগফেরাত কামনা ও দেশের সার্বিক কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করেন ক্বারী মাওলানা হারুনুর রশীদ। সমিতির জীবন সদস্য শ্রম মন্ত্রণালয়ের সহকারী পরিচালক সাব্বির ভূঁইয়ার আশু রোগমুক্তি কামনা করে দোয়া করা হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ