আজ : মঙ্গলবার ║ ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : মঙ্গলবার ║ ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ║১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ║ ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি

৩৪নং পাথরঘাটা ওয়ার্ডের আছাদগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের আবু সুফিয়ান এম.পির এাণ সামগ্রী বিতরণ

দেশচিন্তা ডেস্ক: ৩৪নং পাথরঘাটা ওয়ার্ডের আছাদগঞ্জ শুটকি পাট্টি কলাবাগান এলাকায় সংঘটিত ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের ত্রাণ সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান করেছেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান।

০১ মার্চ (রবিবার) দুপুরে তিনি অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি পরিদর্শন করে অগ্নিকান্ডের ভয়বহতা স্বচক্ষে প্রত্যক্ষ করেন এবং সংগঠিত অগ্নিকান্ডের ঘটনায় গভীরভাবে দুঃখ প্রকাশ করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সাথে কথা বলে তাদের শান্তনা প্রদান করেন এবং সহমর্মিতা জানান। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে প্রয়োজনীয় গৃহস্থালী সামগ্রী ও নগদ অর্থ প্রদান করেন।

তিনি বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো মানবেতর জীবনযাপন করছে। এই কঠিন মুহুূর্তে তাদের পাশে দাড়াঁনো আমাদের নৈতিক দায়িত্ব। দুর্যোগ-দুর্বিপাকে মানুষের পাশে থাকাই বিএনপির রাজনীতি। সরকারী বা বিরোধী দল মানুষের কল্যাণে কাজ করাই আমাদের মূল লক্ষ্য। বিএনপি ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারগুলোর পাশে আছে। আগামীতেও বিএনপির পক্ষ থেকে সকল ধরনের মানবিক সহায়তা অব্যাহত থাকবে।

তিনি রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ এলাকার বিত্তবান ব্যক্তিদের ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর পাশে থাকার জন্য উদাত্ত আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ইয়াছিন চৌধুরী লিটন, সাবেক যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন লিপু, মো. সাহেদ, মো. তালেব, মো. নাছির, মো. হোসেন, মো. হামিদ, মো. ইয়াছিন, মো. দুলাল প্রমুখ।

উল্লেখ্য, শনিবার বিকেলে ৩৪নং পাথরঘাটা ওয়ার্ডের আছাদগঞ্জ শুটকিপাট্টি কলাবাগান এলাকায় সংগঠিত এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০টি সেমিপাকা ঘর ভস্মিভূত হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ