আজ : মঙ্গলবার ║ ৩১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : মঙ্গলবার ║ ৩১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ║১৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ║ ১২ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

পটিয়ায় জামায়াত সহ ৬প্রার্থীর ভোট জামানত বাতিল

দেশচিন্তা ডেস্ক: ফারুকুর রহমান বিনজু পটিয়া(চট্টগ্রাম)প্রতিনিধি-চট্টগ্রামের পটিয়ায় ত্রয়োদশ সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী সহ ৬প্রার্থীর ভোট জামানত বাতিল।

পটিয়া নির্বাচনী অফিস সূত্রে জানা যায়, গন প্রতিনিধিত্ব আদেশের(আরপিও)১৭ এবং ৪১ অনুচ্ছেদ অনুযায়ী প্রত্যেক প্রার্থীকে মনোনয়নপত্র জমা দেয়ার সাথে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা জমা দেয়া হয়। উক্ত জামানত ভোটের শেষে যে প্রার্থী নির্বাচনীয় আইন অনুযায়ী কোন সংসদীয় আসনে সংগৃহীত বৈধ ভোট সাড়ে ১২শতাংশ(১২.৫℅)ভোট অর্জনে ব্যর্থ হলে সংশ্লিষ্ট প্রার্থীর জামানত বাতিল বলে গণ্য হবে। এতে ফলাফলে দেখা যায়, জামায়াতে ইসলামী মোহাম্মদ ফরিদুল আলম ২০৯৪২,ইনসানিয়াত বিপ্লব মোহাম্মদ আবু তালেব ৯২৩,ইসলামী আন্দোলন এস এম বেলাল ৮৭৯,জাতীয় পার্টি সিরাজুল ইসলাম চৌধুরী ৭২৫,স্বতন্ত্র প্রার্থী সাখাওয়াত হোসেন ২৩৫,এলডিপি এম এয়াকুব আলী ১০২ ভোট পেয়ে ১২.৫℅ ভোট অর্জনে ব্যর্থ হয়ে তাদের ভোট জামানত বাতিল হয়। ইসলামি ফ্রন্ট পীরজাদা ছৈয়দ এয়ার মোহাম্মদ পেয়ারু ২৮৭৭৭ভোট পেয়ে ১২শতাংশ ভোট অর্জন করতে পারায় তার ভোট জামানত বহাল আছে।

পটিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু জাফর সালেহ বলেন, নির্বাচন আইন অনুযায়ী কোন প্রার্থী তার ভোট জামানত রক্ষা করতে হলে তাকে কমপক্ষে ১২.৫℅ ভোট অর্জন করতে হবে। অন্যথায় তার ভোট জামানত বাতিল হবে।নির্বাচন সংক্রান্ত সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করে আমরা নির্বাচন কমিশনারের কাছে পাঠানোর পর পরবর্তী নিদের্শনা প্রার্থীদের জানানো হবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ