আজ : শুক্রবার ║ ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : শুক্রবার ║ ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ║৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ১লা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ৩ যাত্রী

কুমিল্লার দাউদকান্দিতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে তিন যাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ১৫ জন। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ২৯ ফেব্রুয়ারি শনিবার সকাল ৭টার দিকে দাউদকান্দি উপজেলার জিংলাতলী এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা কবলিত খাদিজা পরিবহনের বাসটি চট্টগ্রাম থেকে ঢাকার দিকে যাচ্ছিলো।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে দাউদকান্দি হাইওয়ে থানার সার্জেন্ট আলমগীর হোসেন জানান, খাদিজা পরিবহনের বাসটি সকাল ৭টার সময় দাউদকান্দির জিংলাতলী এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এসময় রমজান, শফিকুল ও শাহীন মোল্লা নামে তিন যাত্রী নিহত হন। তাদের সবার বাড়ি ঢাকায়। আহত হন অন্তত আরও ১৫ জন যাত্রী। নিহতদের বিস্তারিত পরিচয় এখনও পাওয়া যায়নি। পুলিশ ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করেছে। এখন দুর্ঘটনাকবলিত বাসটিকে উদ্ধারের কাজ চলছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

আজকের সর্বশেষ সংবাদ