আজ : ║ ║║

আন্তঃ স্কুল ফুটবল দলের প্রাকটিস জার্সি উন্মোচন ও বুট-মোজা বিতরণ কর্মসূচি

দেশচিন্তা ডেস্ক: আসন্ন প্রাইমিনিষ্টার আন্ত: স্কুল ফুটবল টুর্নামেন্টের অংশ গ্রহণ করতে দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় ফুটবল দলের জন্য প্রাকটিস জার্সি ‌স্পনসর করেছেন ব্যাচ -৯৪ এর প্রাক্তন ছাত্র ও মেসার্স মরিয়ম ট্রেডার্সের পরিচালক মুহাম্মদ সালাউদ্দিন।
সোমবার স্কুল মিলনায়তনে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুনিরুল আনোয়ারের সভাপতিত্বে ও ক্রীড়া সংগঠক, সাংবাদিক মুহাম্মদ বাবুল হোসেন বাবলা’র সঞ্চালনায় জার্সি উন্মোচন ও বুট-মোজা বিতরণ অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্পন্সর প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী পরিচালক মুহাম্মদ সালাউদ্দিন।
এসময় আরো উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষিক আজিজুল হক, সিনিয়র শিক্ষক শিবির রঞ্জন ঘোষাল সরকার, সিনিয়র শিক্ষিকা হোমায় আরা বেগম, সাবেক ফুটবলার ও একাডেমির উপদেষ্টা কোচ মোঃ আলাউদ্দিন, শিক্ষক মোঃ লোকমান হোসেন সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া অনুষ্ঠানে ফুটবল দলের সকল খেলোয়াড় ও ফুটবল একাডেমির সদস্য, অভিভাবক সদস্য গণ উপস্থিত ছিলেন।
বিগত বছরের ন্যায় এবারও খেলাধুলায় ছাত্র-ছাত্রীদের উৎসাহ দিতে স্পন্সর প্রতিষ্ঠান সর্বদা স্কুলের পাশে থাকবে বলে জানিয়েছেন। খেলোয়াড়দের নিয়মিত অনুশীলন ও শারীরিকভাবে সুস্থ থাকার জন্য বিশেষ অনুরোধ ও জানান।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

আজকের সর্বশেষ সংবাদ