আজ : ║ ║║

বিপিও ও আউটসোর্সিং খাতের উন্নয়নে বাংলাদেশ হাই-টেক পার্ক অথরিটির সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করলো বাক্কো

দেশচিন্তা ডেস্ক: বাংলাদেশের বিপিও, আইটিইএস ও ডিজিটাল সেবা খাতের বিকাশে পারস্পরিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার এন্ড আউটসোর্সিং (বাক্কো)-এর পরিচালক জনাব আব্দুল কাদের বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ ফজলুর রহমান-এর সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন।

সাক্ষাতে দেশের বিপিও ও আইটিইএস শিল্পের বর্তমান অবস্থা, ভবিষ্যৎ সম্ভাবনা এবং প্রযুক্তিনির্ভর সেবা রপ্তানি সম্প্রসারণে প্রয়োজনীয় বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

আলোচনার অন্যতম প্রধান বিষয় ছিল দেশের বিভিন্ন হাই-টেক পার্কে আউটসোর্সিং স্পেস প্রতিষ্ঠার সম্ভাবনা। এ ধরনের উদ্যোগ বাস্তবায়িত হলে বিপিও, আইটিইএস, আউটসোর্সিং ও ফ্রিল্যান্সিং খাতের উদ্যোক্তা এবং প্রতিষ্ঠানসমূহ আধুনিক অবকাঠামো ও প্রয়োজনীয় সহায়তা নিয়ে আরও কার্যকরভাবে কার্যক্রম পরিচালনা করতে পারবে বলে মত প্রকাশ করা হয়।

এছাড়া শিল্পের চাহিদাভিত্তিক দক্ষ মানবসম্পদ উন্নয়ন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও উদীয়মান প্রযুক্তিনির্ভর দক্ষতা বৃদ্ধি, এবং সরকারি-বেসরকারি অংশীদারিত্বের মাধ্যমে একটি টেকসই দক্ষতা উন্নয়ন ইকোসিস্টেম গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।

বৈঠকে আরও আলোচনা হয় কীভাবে বিপিও ও আইটিইএস খাতকে আরও শক্তিশালী করে প্রযুক্তিনির্ভর সেবা রপ্তানি বৃদ্ধি, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং বৈদেশিক মুদ্রা অর্জনে বাংলাদেশের সক্ষমতা আরও সম্প্রসারিত করা যায়।

বাক্কো বিশ্বাস করে, সরকার ও শিল্পখাতের সমন্বিত উদ্যোগ দেশের ডিজিটাল অর্থনীতিকে আরও গতিশীল করবে এবং বাংলাদেশকে বৈশ্বিক বিপিও, আইটিইএস ও আউটসোর্সিং শিল্পে একটি প্রতিযোগিতামূলক গন্তব্য হিসেবে প্রতিষ্ঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বাক্কো বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সঙ্গে ভবিষ্যতেও ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে, যাতে দেশের তরুণদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, দক্ষ মানবসম্পদ উন্নয়ন এবং প্রযুক্তিনির্ভর সেবা রপ্তানির মাধ্যমে বাংলাদেশের ডিজিটাল অর্থনীতির টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করা যায়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

আজকের সর্বশেষ সংবাদ