
বাঁশখালীত সংবাদদাতা : চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নের দক্ষিণ ইলশা নিবাসী প্রবাসী কামাল উদ্দিনের দ্বিতীয় পুত্র, ৫ম শ্রেণির ছাত্র মুহাম্মদ আশফাক উদ্দিন (৮) প্রবল বন্যার পানির স্রোতে ভেসে গিয়ে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।)
মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাতে গিয়েছিল চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমীর আনোয়ারুল আলম চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আমীর মাওলানা মুহাম্মদ ইসমাইল, চকবাজার থানা সেক্রেটারি সাদুর রশীদ, উপজেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ মহিউদ্দিন, সাংগঠনিক সেক্রেটারি মাওলানা শহীদুল্লাহ, উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা মুজিবুর রহমান, ইউনিয়ন সেক্রেটারি আমিরুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।
জেলা আমীর আনোয়ারুল আলম চৌধুরী জামায়াতের আমীরে ডা. শফিকুর রহমান-এর পক্ষ থেকে মরহুম আশফাক উদ্দিনের পরিবারের হাতে ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা আর্থিক সহায়তা প্রদান করেন। পাশাপাশি তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং মহান রাব্বুল আলামিনের দরবারে মরহুম মুহাম্মদ আশফাক উদ্দিনের মাগফিরাত কামনায় দোয়া করেন।













