আজ : শুক্রবার ║ ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : শুক্রবার ║ ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ║২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ৩রা সফর, ১৪৪৮ হিজরি

চবিতে ১১তম ‘এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশন স্বর্ণপদক পুরস্কার’ অনুষ্ঠিত

দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) গণিত বিভাগের উদ্যোগে ১১তম ‘এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশন স্বর্ণপদক পুরস্কার’ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গণিতে অসামান্য কৃতিত্ব প্রদর্শনকারী শিক্ষার্থীদের এ পদক ও পুরস্কার প্রদান করা হয়।

সোমবার বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদের অডিটোরিয়ামে ‘১১তম এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশন স্বর্ণপদক পুরস্কার’ (11th A F Mujibur Rahman Foundation Gold Medal Awards for Excellence in Mathematics) বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান বলেন, এই স্বর্ণপদক প্রদান অনুষ্ঠান কেবল কয়েকজন শিক্ষার্থীকে সম্মানিত করার আয়োজন নয়; এটি শিক্ষা, গবেষণা ও মেধার উৎকর্ষ উদযাপনের একটি অনন্য উপলক্ষ। তিনি বলেন, এ এফ মুজিবুর রহমান তাঁর অর্জিত সম্পদ ব্যক্তিগত উত্তরাধিকারের জন্য নয়, বরং শিক্ষার উন্নয়ন ও সমাজকল্যাণে উৎসর্গ করেছেন। এ জন্য তাঁর প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

উপাচার্য আরও বলেন, বর্তমান বিশ্ববিদ্যালয় প্রশাসনের অন্যতম লক্ষ্য শিক্ষা ও গবেষণার মান আরও উন্নত করা। গবেষণা ছাড়া কোনো বিশ্ববিদ্যালয় কিংবা জাতির টেকসই অগ্রগতি সম্ভব নয়। তাই গবেষণাকে এমন হতে হবে, যার বাস্তব প্রভাব সমাজ, অর্থনীতি ও দেশের উন্নয়নে দৃশ্যমান হবে। একই সঙ্গে গবেষণার ফল মানুষের কল্যাণে পৌঁছে দেওয়ার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন বলেন, গণিতই বিজ্ঞানের প্রাণ। গণিত ছাড়া বিজ্ঞানকে পূর্ণাঙ্গভাবে বোঝা সম্ভব নয়। তাই গণিতের গুরুত্ব ও মর্যাদা সবসময়ই অনন্য। তিনি স্বর্ণপদকপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং শিক্ষার্থীদের উৎসাহিত করতে এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগকে প্রশংসনীয় বলে উল্লেখ করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কলা ও মানববিদ্যা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ইকবাল শাহীন খান, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সালেহ জহুর, সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. এনায়েত উল্যা পাটওয়ারী, জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এ. এম. মাসুদুল আজাদ চৌধুরী, মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শাহাদাত হোসেন এবং এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের ট্রাস্টি এম. নুরুল আলম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ জালাল আহাম্মদ। সঞ্চালনায় ছিলেন বিভাগের সহকারী অধ্যাপক মাসুদা আক্তার।

শেষে গণিতে অসামান্য কৃতিত্ব প্রদর্শনকারী শিক্ষার্থীদের হাতে মর্যাদাপূর্ণ স্বর্ণপদক ও পুরস্কার তুলে দেন উপাচার্য ও উপস্থিত অতিথিরা।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

আজকের সর্বশেষ সংবাদ