আজ : শনিবার ║ ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : শনিবার ║ ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ║১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ১১ই সফর, ১৪৪৮ হিজরি

‘’জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে বেগবান করবে ১৩ জুনের বিভাগীয় সমাবেশ’’

দেশচিন্তা ডেস্ক: ১৩ জুনের ১১ দলীয় ঐক্যের চট্টগ্রাম বিভাগীয় সমাবেশ সফল করতে লালদিঘী ময়দানের প্রস্তুতি কাজ পরিদর্শনকালে মুহাম্মদ শাহজাহান
আগামী ১৩ জুন অনুষ্ঠিতব্য ১১ দলীয় ঐক্যের চট্টগ্রাম বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে ঐতিহাসিক লালদিঘী ময়দানের সার্বিক প্রস্তুতি কাজ পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক মুহাম্মদ শাহজাহান।

পরিদর্শনকালে তিনি সমাবেশের মঞ্চ নির্মাণ, জনসমাগম ব্যবস্থাপনা, নিরাপত্তা, শৃঙ্খলা রক্ষা, আগত ১১ দলীয় নেতাকর্মী ও জনগণের উপস্থিতি নিশ্চিতকরণসহ বিভিন্ন প্রস্তুতি কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং সংশ্লিষ্ট দায়িত্বশীলদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, গণমানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, গণরায়ের বাস্তবায়ন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ, দুর্নীতি ও দুঃশাসনের অবসান এবং জনদুর্ভোগ নিরসনের দাবিতে আয়োজিত এ বিভাগীয় সমাবেশকে সফল করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। তিনি আরও বলেন, দেশের বর্তমান অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতিতে সাধারণ মানুষ নানামুখী সংকটের মুখোমুখি। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির কারণে নিম্ন ও মধ্যবিত্ত জনগোষ্ঠীর জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে। জনগণের ন্যায়সঙ্গত দাবি ও প্রত্যাশার পক্ষে সোচ্চার হওয়া এবং একটি কল্যাণমুখী, জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে এ সমাবেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আশা প্রকাশ করেন, চট্টগ্রাম বিভাগের সর্বস্তরের জনগণ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং ১১ দলীয় ঐক্যের নেতাকর্মী, ছাত্র-শ্রমিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সমাবেশটি জনসমুদ্রে পরিণত হবে এবং জনগণের আকাঙ্ক্ষার শক্তিশালী বার্তা দেশবাসীর কাছে পৌঁছে দেবে।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের চট্টগ্রাম মহানগরী সভাপতি মাওলানা এমদাদুল্লাহ সোহাইল, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরী সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম মহানগরীর আহ্বায়ক মীর মুহাম্মদ শোয়াইব, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চট্টগ্রাম মহানগরী সভাপতি সৈয়দ গিয়াস উদ্দিন আলম, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় যুব বিষয়ক সম্পাদক অধ্যাপক নজরুল ইসলাম চৌধুরী, আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চট্টগ্রাম মহানগরীর আহ্বায়ক অ্যাডভোকেট গোলাম ফারুক, লেবার পার্টির চট্টগ্রাম মহানগরীর সভাপতি আলাউদ্দিন মিয়া, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির চট্টগ্রাম মহানগরী সেক্রেটারি আনোয়ার হোসাইন রব্বানি, জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ, বাংলাদেশ খেলাফত মজলিসের চট্টগ্রাম মহানগরী সেক্রেটারি মাওলানা রিদোয়ানুল ওয়াহিদ, এলডিপির চট্টগ্রাম মহানগরী সেক্রেটারি আবু সাঈদ, নেজামে ইসলাম পার্টির চট্টগ্রাম মহানগরীর নায়েবে আমীর ক্বারী মাওলানা মুবিনুল হক, খেলাফত মজলিস চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক মাওলানা মোস্তফা কামাল, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির (বিডিপি) চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শেখ জোবায়ের মাহমুদ, নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নেজাম উদ্দিন, বাংলাদেশ খেলাফত মজলিসের চট্টগ্রাম মহানগরীর প্রচার সম্পাদক জাহেদুল হাসান, জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরীর কর্মপরিষদ সদস্য হামেদ হাসান ইলাহী, আবু হেনা মোস্তফা কামাল, আমির হোসাইন, বাকলিয়া থানা আমীর সুলতান আহমদ, নেজামে ইসলাম নেতা মাওলানা মুহাম্মদ ইব্রাহিম, মাওলানা আব্দুল্লাহ আল মামুনসহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ পরিদর্শন শেষে ১৩ জুনের বিভাগীয় সমাবেশে চট্টগ্রাম বিভাগের সর্বস্তরের জনগণকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানান এবং সমাবেশ সফল করতে সকল প্রস্তুতি সম্পন্ন করার প্রত্যয় ব্যক্ত করেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

আজকের সর্বশেষ সংবাদ