আজ : বুধবার ║ ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : বুধবার ║ ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ║২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি

চট্টগ্রামের বিভাগীয় সমাবেশ সফল করতে সাতকানিয়া উপজেলায় দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

দেশচিন্তা ডেস্ক: ঐতিহাসিক লালদিঘী ময়দানের বিভাগীয় সমাবেশ সফল করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করতে হবে: আনোয়ারুল আলম চৌধুরী
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আমীর আনোয়ারুল আলম চৌধুরী বলেছেন, সরকার জুলাই সনদ বাস্তবায়ন না করে জনগণের দেয়া গণরায়কে অবজ্ঞা করেছে। গণরায় বাস্তবায়ন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রণ সহ জনদুর্ভোগ নিরসনে আগামী ১৩ জুন ঐতিহাসিক লালদিঘী ময়দানে ১১ দলীয় ঐক্যের চট্টগ্রাম বিভাগীয় সমাবেশ সফল করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করতে হবে।

(৯ জুন) মঙ্গলবার ইসলামিক সেন্টার মিলনায়তনে চট্টগ্রামের বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে সাতকানিয়া উপজেলা জামায়াতের উদ্যোগে অনুষ্ঠিত দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাতকানিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা কামাল উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি মুহাম্মদ তারেক হোসাইন এর সঞ্চালনায় অনুষ্ঠিত দায়িত্বশীল সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আবুল ফয়েজ। এতে আরও উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমীর মাষ্টার আবদুস সোবহান, সাংগঠনিক সেক্রেটারি শাহাদাত হোসেন চৌধুরীসহ উপজেলা ও ইউনিয়ন নেতৃবৃন্দ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

আজকের সর্বশেষ সংবাদ