আজ : বৃহস্পতিবার ║ ৯ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : বৃহস্পতিবার ║ ৯ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ║২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ║ ২৪শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

পাকিস্তানে ট্রেনে আত্মঘাতী বোমা হামলায় নিহত ২৩, আহত ৭০ জন

দেশচিন্তা ডেস্ক: পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানের রাজধানী কোয়েটাতে একটি ট্রেনকে লক্ষ্য করে চালানো সন্দেহভাজন আত্মঘাতী হামলায় অন্তত ২৩ জন নিহত এবং আরও ৭০ জন আহত হয়েছেন। দেশটির পুলিশ সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি।

পুলিশ সূত্র জানায়, বিস্ফোরকবোঝাই একটি গাড়ি নিয়ে এক আত্মঘাতী হামলাকারী সামরিক সদস্য বহনকারী ট্রেনের সঙ্গে ধাক্কা দেয়। ট্রেনটি কোয়েটার ক্যান্টনমেন্ট এলাকার দিকে যাচ্ছিল। রেললাইনের পাশে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

কর্তৃপক্ষ জানিয়েছে, বিস্ফোরণটি এতটাই শক্তিশালী ছিল যে কয়েক মাইল দূর থেকেও এর শব্দ শোনা গেছে। হামলায় বেসামরিক লোকজনও নিহত হয়েছেন। এছাড়া রেললাইনের আশপাশের বেশ কয়েকটি বাড়ি ও যানবাহন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

নিষিদ্ধ ঘোষিত বিচ্ছিন্নতাবাদী সংগঠন বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) স্থানীয় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে হামলার দায় স্বীকার করেছে। সংগঠনটি দাবি করেছে, তাদের এক আত্মঘাতী হামলাকারী সামরিক সদস্যদের লক্ষ্য করে এ হামলা চালিয়েছে।

বিস্ফোরণের পর এলাকায় ভারী গোলাগুলির শব্দও শোনা যায়। পরিস্থিতি মোকাবিলায় কোয়েটার কয়েকটি হাসপাতালে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

বেলুচিস্তান প্রাদেশিক স্বরাষ্ট্র বিভাগের বিশেষ সহকারী বাবর ইউসুফজাই জানান, নিরাপত্তা বাহিনী ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে এবং বিস্ফোরণের প্রকৃতি তদন্ত করছে পুলিশ।

খনিজসম্পদে সমৃদ্ধ বেলুচিস্তান দীর্ঘদিন ধরেই বিচ্ছিন্নতাবাদী সহিংসতায় অস্থিতিশীল। অঞ্চলটি বহুল আলোচিত চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর (সিপিইসি) প্রকল্পের গুরুত্বপূর্ণ রুট হিসেবেও পরিচিত।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

আজকের সর্বশেষ সংবাদ

চট্টগ্রাম উত্তর জেলার বিভিন্ন উপজেলায় অতিবৃষ্টিজনিত জলাবদ্ধতা নিরসন ও পানিবন্দী মানুষের উদ্ধার এবং মানবিক সহায়তায় প্রশাসনের জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের