আজ : বৃহস্পতিবার ║ ৯ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : বৃহস্পতিবার ║ ৯ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ║২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ║ ২৪শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

নারী শ্রমিকের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে হবে: এস এম লুৎফর রহমান

দেশচিন্তা ডেস্ক: বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান বলেছেন, সাম্প্রতিক নারী নির্যাতন, শিশু রামিসা হত্যার মতো নৃশংস ঘটনা সমাজের নৈতিক অবক্ষয়ের ভয়াবহ চিত্র তুলে ধরেছে। তিনি বলেন, নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্র, সমাজ ও পরিবারকে সমন্বিতভাবে কার্যকর ভূমিকা পালন করতে হবে।

তিনি ২২ মে শুক্রবার বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরের মহিলা বিভাগের উদ্যোগে জামালখানস্থ মহানগর কার্যালয়ে আয়োজিত ইউনিট দায়িত্বশীলা ও সহকারী শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মহিলা বিভাগের সেক্রেটারী রোকেয়া বেগম চৌধুরী-এর সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষা শিবিরে প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগর মহিলা বিভাগের সভানেত্রী ফরিদা খানম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগর মহিলা বিভাগের সহ-সভানেত্রী আয়েশা পারভীন, মজলিসে শুরা সদস্য রাবিয়া বেগম, রাবেয়া বেগম রুনু , জয়নাব বেগম নাহিদ ও শাহনাজ পারভীন।

এস এম লুৎফর রহমান বলেন, দেশের গার্মেন্টসসহ বিভিন্ন কর্মক্ষেত্রে নারী শ্রমিকরা এখনো নানাভাবে নিরাপত্তাহীনতার মধ্যে কাজ করছেন। কর্মক্ষেত্রে যৌন হয়রানি, বৈষম্য, অনিরাপদ পরিবেশ ও পর্যাপ্ত সুযোগ-সুবিধার অভাবে নারী শ্রমিকদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। তিনি বলেন, শ্রমজীবী নারীদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা রাষ্ট্র ও মালিকপক্ষের নৈতিক দায়িত্ব।

তিনি আরও বলেন, গার্মেন্টস ও শিল্পকারখানাগুলোতে নারী কর্মীদের সন্তানদের জন্য পর্যাপ্ত ডে-কেয়ার ব্যবস্থা না থাকায় অনেক মা মানসিক চাপের মধ্যে কাজ করতে বাধ্য হন। শিশুদের নিরাপত্তা ও সুস্থ বিকাশের স্বার্থে প্রতিটি বড়ো শিল্পপ্রতিষ্ঠানে মানসম্মত ডে-কেয়ার সেন্টার চালু করা জরুরি।

প্রধান আলোচক ফরিদা খানম বলেন, মাতৃত্বকালীন ছুটি বর্তমান বাস্তবতায় আরও বাড়ানো প্রয়োজন। একজন মা যেন সন্তান জন্মদান ও লালন-পালনের প্রাথমিক সময়ে মানসিক ও শারীরিকভাবে সুস্থ থাকতে পারেন, সে জন্য মাতৃত্বকালীন ছুটি এক বছর করার দাবি জানান তিনি।

তিনি বলেন, ইসলামী মূল্যবোধভিত্তিক সমাজ প্রতিষ্ঠা ছাড়া নারী নির্যাতন, পারিবারিক সহিংসতা ও সামাজিক অস্থিরতা বন্ধ করা সম্ভব নয়। নারীদের মর্যাদা, নিরাপত্তা ও অধিকার রক্ষায় সমাজের সকল স্তরের মানুষকে সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।

সভাপতির বক্তব্যে রোকেয়া বেগম চৌধুরী বলেন, নারী শ্রমিকদের অধিকার আদায় ও নিরাপত্তা নিশ্চিতে সংগঠিত ভূমিকা আরও জোরদার করতে হবে। তিনি বলেন, নৈতিকতা, সচেতনতা ও সাংগঠনিক শক্তির মাধ্যমে নারী সমাজকে আত্মমর্যাদাশীল ও দায়িত্বশীল হিসেবে গড়ে তুলতে হবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

আজকের সর্বশেষ সংবাদ