
দেশচিন্তা ডেস্ক: ঈদুল আজহা শেষে ঘরমুখো মানুষের কর্মস্থলে ফেরার সুবিধার্থে আন্তঃনগর ট্রেনের আসনের টিকিট বিশেষ ব্যবস্থায় অগ্রিম হিসেবে বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। আজ বিক্রি করা হবে আগামী ২ জুনের আন্তঃনগর ট্রেনের টিকিট।
শনিবার (২৩ মে) সকাল ৮টায় রেলওয়ের পশ্চিমাঞ্চলে চলাচলকারী ট্রেনের আসনের টিকিট বিক্রি শুরু হবে। আর দুপুর ২টায় পূর্বাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি শুরু হবে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ আসনের টিকিট অনলাইনে বিক্রি করা হবে।
রেলওয়ের ঈদ কর্মপরিকল্পনা থেকে জানা গেছে, আন্তঃনগর ট্রেনের ৩১ মের আসনের টিকিট বিক্রি করা হয়েছে ২১ মে। এছাড়া, ৩ জুনের আসনের টিকিট বিক্রি হবে ২৪ মে এবং ৪ জুনের আসনের টিকিট বিক্রি হবে ২৫ মে।
কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদের এই বিশেষ অগ্রিম টিকিট কোনোভাবেই ফেরত দেয়া বা রিফান্ড করা যাবে না। একজন যাত্রী একবারে সর্বোচ্চ ৪টি টিকিট কিনতে পারবেন। তবে একের অধিক টিকিট কেনার ক্ষেত্রে সহযাত্রীদের নাম উল্লেখ করা বাধ্যতামূলক করা হয়েছে।










