আজ : শনিবার ║ ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : শনিবার ║ ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ║৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ৬ই জিলহজ, ১৪৪৭ হিজরি

সরকার কখনো করতে পারবেনা -শিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম

মুহাম্মদ ইমরান সোহেল, চট্টগ্রাম: শিশু রামিসা হত্যার বিচার, চাঁদাবাজি-সন্ত্রাসের অবসান ও আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে চট্টগ্রাম মহানগর আয়োজিত বিক্ষোভ মিছিললোত্তর সমাবেশে ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেন,
রামিসার বাবা বলছে আমার সন্তানের বিচার সরকার কখনো করতে পারবেনা এটা শুধু রামিসার বাবার মতামত নই দেশের বিশ কোটি মানুষের মতামত।

তিনি আরও বলেন, বাংলাদেশে বর্তমান সরকার ক্ষমতায় আসার পরেও আইনশৃঙ্খলা অবনতিতে সাধারণ মানুষের জীবন অতিষ্ট হয়ে পড়েছে। এই পর্যন্ত মোট ১১৮ টি শিশু হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। নারী ও শিশু অধিকার ট্রাইব্যালে ৫৯৫৮ টি মামলা দায়ের করা হয়েছে। নারী ও শিশু নির্যাতন কে কেন্দ্র করে। বিগত ৪ মাসে ৭৪৩ জন নারীর শীলতাহানীর ঘটনা ঘটেছে। এগুলো সরকারি হিসেবের। বেসরকারি ভাবে শতশত নারী ও শিশু নির্যাতনের শিকার হচ্ছে। ২০২৪ এর মার্চে শিশু আচিয়া হত্যার ঘটনা ঘটেছে। যা অত্যন্ত নির্দয় ঘটনা ছিলো। সেই আছিয়ার রায় এখনো ফাঁসির কার্যকর হয়নি।
শিবির সভাপতি বলেন, ইসলামি আইনের কথা বলছি একমাত্র শরীয়াহ আইন পারে এই সকল ধরর্ষণকে বাংলার মাটি থেকে চিরতরে রোধ করতে।
স্বরাষ্ট্রমন্ত্রী যখন মুচকি হাসি দিয়ে বলে মধ্যযুগীয় শাসনে আর ফিরে যাওয়া যাবেনা বাংলাদেশে বিচার করতে পারোনা ইসলামী আইন নিয়ে তালবাহানা করতে পারো।

২২ মে, বাদে জুমা নগরীর চকবাজার অলি খাঁ মসজিদ চত্বর থেকে শুরু হয়ে প্যারেড কর্ণার, চট্টগ্রাম কলেজ, মহসিন কলেজ, গণি বেকারীর মোড়, জামাল খান মোড় প্রদক্ষিণ করে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এক বিক্ষোভ পূর্ব সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগর উত্তর সভাপতি মোমিনুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় এইচআরএম- সম্পাদক মো নোমান হোসেন নয়ন, কেন্দ্রীয় আইন সম্পাদক -মো শামীম উদ্দিন, কার্যকরী পরিষদ সদস্য চট্টগ্রাম মহানগর দক্ষিণ সভাপতি মাইমুনুল ইসলাম।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ