আজ : শুক্রবার ║ ২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : শুক্রবার ║ ২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ║৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ৫ই জিলহজ, ১৪৪৭ হিজরি

হাম ও উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু

দেশচিন্তা ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গে ৯ জন এবং নিশ্চিত হামে ২ জন মারা গেছে।

একই সময়ে হামের উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ২৬১ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে।

শুক্রবার (২২ মে) স্বাস্থ্য অধিদফতরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত এই মৃত্যুর ঘটনা ঘটে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ১ হাজার ২৬১ শিশুর শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬০ হাজার ৫৪০।

একই সময়ে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে আরও ৮ জন। এতে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ৩২৯।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৪৭ হাজার ৫১১ শিশু। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৪৩ হাজার ৪১১ শিশু।

এ সময়ের মধ্যে হামের উপসর্গে মোট মৃত্যু হয়েছে ৪১৪ জনের এবং নিশ্চিত হামে ৮৫ জনের মৃত্যু হয়েছে। মোট মৃত্যু দাঁড়িয়েছে ৪৯৯ জনে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ